হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অবশেষে অভিষেক হতে যাচ্ছে উজবেকিস্তানের। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া মধ্য এশিয়ার দেশটি নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল সকাল ৮টায় মেক্সিকো সিটিতে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়ার মুখোমুখি হবে। ‘কে’ গ্রুপের এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ একই গ্রুপে রয়েছে পর্তুগাল ও ডিআর কঙ্গো।

১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর একাধিকবার বিশ্বকাপের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছিল উজবেকিস্তান। তবে এবার এএফসি বাছাইপর্বে ১৬ ম্যাচে মাত্র একবার হেরে ইতিহাস গড়ে তারা। বর্তমানে ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও কানাভারোর অধীনে খেলছে দলটি। যদিও বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে কানাডা ও নেদারল্যান্ডসের কাছে হার তাদের প্রস্তুতিতে কিছুটা শঙ্কা তৈরি করেছে। দলের আক্রমণভাগে বড় ভরসা অধিনায়ক এলদোর শোমুরোদভ। বাছাই পর্বে পাঁচ গোল করা এই ফরোয়ার্ডের পাশাপাশি নজর থাকবে তরুণ তারকা আব্বোসবেক ফায়জুল্লায়েভের দিকেও। তবে চোটের কারণে অভিজ্ঞ মিডফিল্ডার জালোলিদ্দিন মাশারিপভের খেলা অনিশ্চিত।

অন্যদিকে এটি কলম্বিয়ার সপ্তম বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপে জায়গা না পেলেও এবার দারুণভাবে ফিরে এসেছে দক্ষিণ আমেরিকার দলটি। বাছাই পর্বে তৃতীয় হয়ে বিশ্বকাপ নিশ্চিত করার পথে তারা ব্রাজিলকেও হারিয়েছিল। লুইস দিয়াজ ও হ্যামেস রদ্রিগেজকে নিয়ে গড়া আক্রমণভাগ তাদের সবচেয়ে বড় শক্তি। বিশ্বকাপের আগে কোস্টারিকা ও জর্ডানের বিপক্ষে টানা দুই জয় পেয়েছে কলম্বিয়া। অভিজ্ঞতা ও শক্তির বিচারে তারা এগিয়ে থাকলেও, ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচে উজবেকিস্তান যে বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে, তা বলাই বাহুল্য।

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপে প্রথম ৩০ মিনিট ‘অদৃশ্য’ ওয়ারজাবাল

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড

নির্মম ট্র্যাজেডি পেরিয়ে আইভরি কোস্টের জয়ের নায়ক দিয়ালো

আর্জেন্টিনা ৩, আলজেরিয়া ০, স্কোরলাইন এমন কিছুই হচ্ছে!

প্রাচীরের নাম ভোজিনহা