হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়, কেপ ভার্দের কৃতিত্ব: আনচেলত্তি

কেপ ভার্দের প্রশংসায় ব্রাজিল কোচ

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই ফুটবল বিশ্বে আলোচনার ঝড় তুলেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা এ দলটির মাঠের উত্তাপ টের পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। শেষ বত্রিশের নকআউট লড়াইয়ে লিওনেল মেসিদের রীতিমতো ঘাম ছুটিয়ে ছেড়েছে তারা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি আর্জেন্টিনা জিতে নেয় ৩-২ গোলে; তবে কেপ ভার্দের এমন লড়াকু ফুটবল নিয়ে বিশ্বজুড়ে আলোচনা থামছেই না। এবার সে আলোচনায় যোগ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন আনচেলত্তি। সেখানে আধুনিক ফুটবলের কঠিন বাস্তবতা নিয়ে নিজের দলকে সতর্ক করতে গিয়েই প্রসঙ্গক্রমে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটির উদাহরণ টানেন ফুটবল দুনিয়ার অন্যতম সেরা এই মাস্টারমাইন্ড।
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার তীব্র সংগ্রাম নিয়ে আনচেলত্তি বলেন, ‘কে ভেবেছিল আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে এমন সমস্যায় পড়বে? কেউই না। আধুনিক ফুটবল এমনই। এখানে কোনো ম্যাচই সহজ নয়।’
তবে মাঠের লড়াইয়ে মেসিদের এমন বেহাল দশা বা খাবি খাওয়ার পেছনে আর্জেন্টিনার কোনো দায় বা ব্যর্থতা দেখছেন না এই ব্রাজিলিয়ান বস। বরং আধুনিক ফুটবলের ট্যাকটিকসের সঙ্গে সমানতালে পা মিলিয়ে কেপ ভার্দে যেভাবে উন্নতি করেছে, তার ভূয়সী প্রশংসা করেন তিনি।
কেপ ভার্দেকে কৃতিত্ব দিয়ে আনচেলত্তি আরো বলেন, ‘এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়। পুরো কৃতিত্ব কেপ ভার্দে, তাদের খেলোয়াড় ও কোচের। তারা অবিশ্বাস্য রকমের দারুণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল।’
আনচেলত্তির এমন মন্তব্য আরো একবার প্রমাণ করে যে, ফুটবল বিশ্বে এখন আর ‘ছোট দল’ বলে কিছু নেই। আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্সই তার বড় প্রমাণ। যেকোনো পরাশক্তিকে যেকোনো দিন রুখে দেওয়ার সামর্থ্য এখন তথাকথিত ছোট দলগুলোও রাখে।

পাপে গেয়ের শটে বিশ্বকাপের সবচেয়ে গতিময় গোল

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপের শেষ ষোলোতেই টিকিটের বাজারে বড় ধস

মরক্কোর লক্ষ্য বহুদূর, জানালেন কোচ

মিসর ম্যাচে তিন পরিবর্তন আর্জেন্টিনা একাদশে

আজতেকায় শেষ আটে ওঠার মহারণে মেক্সিকো-ইংল্যান্ড

ধৈর্য ধরেছে ফ্রান্স, আমি হলে চারটি লাল কার্ড পেতাম: ইব্রাহিমোভিচ

ব্রাজিলকে ভয় নয়, চ্যালেঞ্জ হিসেবেই দেখছে নরওয়ে

কেপ ভার্দে : রূপকথায় শুরু মহাকাব্যে সমাপ্তি

রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, প্যারাগুয়ের 'ডার্ক আর্টস' সামলাতে পারেননি তান্তাশেভ