হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

গাকপো-ব্রোবের জোড়ায় নেদারল্যান্ডসের বড় জয়

স্পোর্টস রিপোর্টার

প্রথমার্ধে মাত্র ১২ মিনিটের ব্যবধানে রায়ান ব্রোবে আর দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল উপহার দিলেন কোডি গাকপো। এই দুই জোড়ায় সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে নেদারল্যান্ডস। এর আগের ম্যাচে জাপানের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিল তারা। এবার আর তাদের আটকে রাখতে পারেননি সুইডিশরা। ম্যাচজুড়ে মাঠে দুর্দান্ত নেদারল্যান্ডসকেই দেখা গেছে। নকআউটের লড়াইয়ে টিকে থাকার জন্য এই জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল ডাচদের। অন্যদিকে, নেদারল্যান্ডসের কাছে হারলেও আগের ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ গোলে জেতায় নকআউটের আশা বাঁচিয়ে রাখল সুইডেন।
যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে নেদারল্যান্ডেসর গতিময় ফুটবলে শুরু থেকেই চাপে পড়ে যায় সুইডেন। মাত্র ৫ মিনিটে ব্রোবের গোলে কমলা রংয়ের আনন্দের ঢেউ উঠে গ্যালারি জুড়ে। কোডি গাকপোর দারুণ এক পাসে পা বাড়িয়ে দিয়েই গোল করেন ব্রোবে। ১৭ মিনিটে আবারও দলকে আনন্দের উপলক্ষ এনে দেন ডাচ এই তরুণ স্ট্রাইকার। এবার ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়েই জোড়া গোল পূর্ণ করেন ব্রোবে। অবশ্য বিরতির আগে সুইডেনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও নেদারল্যান্ডসের শুরুর ঝড় সামাল দিতে পারেনি সুইডিশরা। ৪৭ মিনিটে গাকপো গোল পান। ডামফ্রিসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিং দেন লিভারপুলের এই ফরোয়ার্ড। ৫৪ মিনিটে দারুণ এক শটে জোড়া গোল পূর্ণ করেন গাকপো। চার গোল হজমের পর ৫৯ মিনিটে একটি গোল শোধ দেয় সুইডেন। পাল্টা আক্রমণ থেকে গোলটি করেন অ্যান্তনি এলেঙ্গা। ৮৯ মিনিটে ডাচদের হয়ে পঞ্চম গোলটি উপহার দেন সামারভিল। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নেদারল্যান্ডসের খেলোয়াড়রা। তাদের পরবর্তী ম্যাচ তিউনিশিয়ার বিপক্ষে, ২৫ জুন।

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজার দ্রুততম গোল

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রাফিনহার ইনজুরি নিয়ে যা বললেন আনচেলত্তি

ঐতিহাসিক ‘হাজারতম’ ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব