হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

তিউনিসিয়ার কোচ লামুশি বরখাস্ত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিপর্যয়

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই বড় বিপর্যয়ের মুখে পড়েছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলের লজ্জাজনক হারের খেসারত দিতে হলো দলটির প্রধান কোচ সাব্রি লামুশিকে। ম্যাচ শেষ হওয়ার পরদিনই এক জরুরি বৈঠকে ফরাসি এই কোচকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এফটিএফ)। চলতি বিশ্বকাপে কোনো দল থেকে কোচ বরখাস্ত হওয়ার প্রথম ঘটনা এটি।

বিশ্বকাপের টিকিট কাটার সময় যে তিউনিসিয়া একটি গোলও হজম না করে অনন্য রেকর্ড গড়েছিল, মূল মঞ্চে এসে সেই রক্ষণভাগই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সুইডেনের বিপক্ষে মাঠে নামার ঠিক আগের প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল তারা। এরপর বিশ্বমঞ্চের প্রথম ম্যাচেই হজম করতে হলো আরও ৫ গোল। মাত্র দুই ম্যাচের ব্যবধানে ১০ গোল হজম করায় কোচের ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারায় দেশটির ফুটবল বোর্ড।

আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর সামি ট্রাবেলসিকে সরিয়ে লামুশিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার অধীনে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পায় দল। হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করলেও এরপর কানাডার সঙ্গে গোলশূন্য ড্র এবং পরবর্তী তিন ম্যাচে যথাক্রমে অস্ট্রিয়া, বেলজিয়াম ও সুইডেনের কাছে হেরে বিদায়ঘণ্টা বাজল এই কোচের।

আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করতে নতুন কোচের নাম ঘোষণা করেছে ফেডারেশন। জাপানের বিপক্ষে ম্যাচটিই নির্ধারণ করবে বিশ্বকাপে তিউনিসিয়ার ভাগ্য। নতুন কোচের অধীনে উত্তর আফ্রিকার এই দলটি কামব্যাক করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

ফক্স স্পোর্টস বলছে, বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৬৯%

ইসরাইলের পশ্চিম তীর নীতি নিয়ে ওআইসির সতর্কতা

ইসরাইলি হামলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন সিরিয়াবাসী

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতের এক পরিবার

দুই ওপেনারকে হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে: হিজবুল্লাহ মহাসচিব

২৫ বছর পরও ‘সবে শুরু’ বললেন এরদোয়ান

বাঁশখালীতে জ্ঞানের আলো ছড়াচ্ছে উপকূলীয় পাবলিক লাইব্রেরি

চিকিৎসার জন্য বিদেশ নয়, এমন স্বাস্থ্যব্যবস্থা গড়তে চায় সরকার