হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ক্রোয়েশিয়া-পানামার টিকে থাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার

হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দুদলের। ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে ক্রোয়েশিয়া আর ঘানার কাছে ১-০ গোলে হারে পানামা। তাই ‘এল’ গ্রুপের দুদল এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। টুর্নামেন্টে টিকে থাকা ক্রোয়েশিয়া ও পানামা দুদলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কানাডার বিএমও ফিল্ডে দুদলের ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে।
পানামার জন্য শক্ত প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ফিফা র‌্যাংকিংয়ে ২৩ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে ভালো পরীক্ষাই দিতে হবে পানামাকে। তবে গত ম্যাচে ঘানার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারলেও যে লড়াই করেছে তারা, সেটিই ক্রোয়েশিয়া ম্যাচে তাদের আত্মবিশ্বাসী করে তুলছে। তবে ঘানার বিপক্ষেই ম্যাচে স্বরূপে ফিরতে চায় ক্রোয়েশিয়া। গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে একের পর এক গোল হজম করে যে সমালোচনার মুখে পড়েছে দলটি, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পানামা ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৪৫ মিনিটে যেভাবে খেলেছিল ক্রোয়েশিয়া, সেটিকেই দারুণ ইতিবাচক হিসেবে নিচ্ছেন ক্রোয়েশিয়া কোচ জাৎকো দালিচ। দল অভিজ্ঞতায় সমৃদ্ধ। পরবর্তী রাউন্ডে উঠতে আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়া। এজন্য পানামার বিপক্ষে জয় চায় তারা। এর আগে পানামার বিপক্ষে খেলেনি ক্রোয়েটরা। অচেনা দল হলেও মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে জয়ে ফিরতে চাইবেন লুকা মদরিচরা।

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা দিচ্ছে স্পেন সরকার