হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

আনচেলত্তির পেনাল্টি শ্যুটারের সেরা পাঁচেও নেই ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ন্রাজিল। এই হারের চেয়ে বেশি আলোচনা ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিস। কেন ভিনিসিয়ুস পেনাল্টি পেলেন না? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন আনচেলত্তি। প্রধান কোচ জানিয়েছেন, পেনাল্টি নেওয়ার তালিকায় ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন না প্রথম পাঁচ পছন্দের মধ্যেও। বরং রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড ছিলেন দলের ষষ্ঠ পছন্দ।

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রথম পেনাল্টিটি নেন ব্রুনো গিমারায়েস। কিন্তু তিনি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, সিদ্ধান্তটি ছিল পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে।

তিনি বলেন, ‘আমরা পরিসংখ্যান বিশ্লেষণ করেছিলাম। সবার ওপরে ছিল রাফিনিয়া। মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে এরপর ছিল নেইমার, ইগর থিয়াগো, ব্রুনো গিমারায়েস এবং মার্টিনেল্লি।’

অর্থাৎ আনচেলত্তির দেওয়া তালিকায় প্রথম পাঁচজনের মধ্যেই জায়গা হয়নি ভিনিসিয়ুসের। ব্রাজিল কোচ আরও ব্যাখ্যা করে বলেন, ‘আমরা ব্রুনোকেই বেছে নিয়েছিলাম, কারণ তখন মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে তাকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল।’

এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ইউরোপের অন্যতম সেরা ফরোয়ার্ড ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেওয়ার প্রথম সারির বিকল্প ছিলেন না।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর আনচেলত্তির এই স্বীকারোক্তি নতুন করে আলোচনায় এনে দিয়েছে দলের পেনাল্টি পরিকল্পনা এবং ম্যাচ ব্যবস্থাপনাকে। বিশেষ করে ব্রুনো গিমারায়েসের মিস করা পেনাল্টি এখন আরও বেশি সমালোচনার জন্ম দিয়েছে।

২০২৬ বিশ্বকাপই রোনালদোর শেষ বিশ্বকাপ

নিজেকে সেরা মনে করেন না হালান্ড

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পে-হালান্ড, পিছু ছাড়ছেন না কেইন

বিশ্বমঞ্চে ‘আইবেরিয়ান ডার্বি’, টিকবে পর্তুগাল নাকি স্পেন

রুদ্ধশ্বাস লড়াইয়ে মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন থেকে ব্রাজিলের ‘হেক্সা’ পূরণ

টিভিতে আজকের খেলা (৬ জুলাই ২০২৬)

এমবাপ্পে-মেসি ১৯/২০

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়