হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি আর রেকর্ড যেন একে অন্যের পরিপূরক। মেসি মাঠে নামবেন আর রেকর্ড হবে না, এটা যেন অসম্ভব। বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টাইন তারকা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে হ্যাটট্রিকে কয়েকটি রেকর্ড স্পর্শ করার পর এবার বিশ্বরেকর্ডের হাতছানি ইন্টার মায়ামি তারকার সামনে। অস্ট্রিয়ার বিপক্ষে একবার জাল খুঁজে পেলেই তিনটি বিশ্বরেকর্ড নিজের করে নেবেন মেসি।

১. বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপে লিওনেল মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।

২. বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড

আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়। এই সংখ্যাতেও তিনি ক্লোসার রেকর্ডের সমতায় পৌঁছেছেন। যদি অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পায়, তাহলে ১৭টি জয় নিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়বেন মেসি।

৩. বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোলের রেকর্ড

বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড দীর্ঘদিন ধরে ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর দখলে ছিল। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে তিনি বক্সের বাইরে থেকে ৫টি গোল করেছিলেন। আলজেরিয়ার বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি দূরপাল্লার গোল করতে পারলে রিভেলিনোকে ছাড়িয়ে এই রেকর্ডের একক মালিক হবেন মেসি।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ