হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

কঙ্গোতে যুদ্ধ নয় শান্তি চান ইতিহাস গড়া উইসা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে এক অবিস্মরণীয় ইতিহাস গড়ল ডিআর কঙ্গো। ক্রিশ্চিয়ানো রোনালদোর শক্তিশালী পর্তুগাল দলের মুখোমুখি হয়ে দেশটিকে একটি মূল্যবান পয়েন্ট এনে দিলেন দলটির ২৯ বছর বয়সি ফরোয়ার্ড ইয়োয়ানে উইসা। নিউক্যাসেল ইউনাইটেডের এই তারকার ঐতিহাসিক গোলের ওপর ভর করে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট অর্জনের গৌরব অর্জন করল আফ্রিকান দেশটি।
ম্যাচের শুরু থেকেই পর্তুগালের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে কঙ্গো। ১১ মিনিটের মাথায় উইসা দারুণভাবে জায়গা বের করে লক্ষ্যে শট নিলেও বলটি অল্পের জন্য গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এর ঠিক দুই মিনিট পর আরেকটি সুযোগ পায় কঙ্গো, তবে বাকাম্বুর বক্সের প্রান্ত থেকে নেওয়া শটটি দুর্দান্তভাবে ব্লক করে ফেরান আরাউজো। শুরুর এই দুটি আক্রমণই মূলত কঙ্গো শিবিরে পর্তুগালকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস এনে দেয়।
ম্যাচের কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ আসে প্রথমার্ধের ইনজুরি টাইমে। হাফটাইমের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে, পঞ্চম মিনিটে আর্থার মাসুয়াকুর একটি নিখুঁত ক্রস থেকে ডি-বক্সে সম্পূর্ণ অরক্ষিত থাকা উইসা চোখধাঁধানো এক হেডে বল জালে জড়ান। এই গোলের মাধ্যমে কঙ্গোর সমর্থকদের স্বপ্নের রাজ্যে ভাসানোর পাশাপাশি অনন্য এক কীর্তি গড়েন উইসা। কঙ্গোর প্রথম বিশ্বকাপ গোলদাতা হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান। একই সঙ্গে দেশের হয়ে আফ্রিকান নেশনস কাপ এবং বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে বিরল এক রেকর্ড গড়েন।

ম্যাচ শেষে সাক্ষাৎকারে উচ্ছ্বসিত উইসা বলেন, ‘এটি একটি দুর্দান্ত এবং কঠিন ম্যাচ ছিল। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলে আমরা যে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছি, তা অবিশ্বাস্য। আমি এই মুহূর্তে খুবই খুশি।’
তবে ম্যাচের তাৎপর্য নিয়ে জানতে চাইলে উইসা আলাপ তার নিজ দেশের পরিস্থিতির দিকে ঘুরিয়ে নেন। সাম্প্রতিক বছরগুলোতে কঙ্গোর পূর্বাঞ্চলীয় অঞ্চল ক্রমাগত সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি দীর্ঘদিন ধরে অস্থিতিশীল।
তবে এই আনন্দ উদযাপনের মাঝেও উইসা ভুলে যাননি নিজ দেশের সাধারণ মানুষের কথা। কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান সশস্ত্র সংঘাত ও মানুষের বাস্তুচ্যুত হওয়ার কঠিন পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, ‘কঙ্গো একটি যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এই ম্যাচটি দেশের মানুষের কাছে কেবল ফুটবলের চেয়েও অনেক বেশি কিছু। আমি শুধু তাদের জীবনে শান্তি ফিরে আসার প্রার্থনা করি।’
উইসার এই ঐতিহাসিক গোল কেবল মাঠের জয় নয়, বরং যুদ্ধবিধ্বস্ত একটি জাতির জন্য এক টুকরো আশার আলো। এই ম্যাচটি কঙ্গোর মানুষের কাছে শুধুই ফুটবল নয়, আরো অনেক বেশি কিছু।

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা দিচ্ছে স্পেন সরকার