হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েও রেফারিং নিয়ে প্রশ্ন দেশমের

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে হতাশা লুকাননি ফরাসি কোচ দিদিয়ের দেশম। তিনি স্বীকার করেছেন, স্পেন প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে তাদের চেয়ে ভালো খেলেছে। তবে একই সঙ্গে ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ডালাসে ম্যাচ শেষে দেশম বলেন, ‘অবশ্যই অনেক হতাশা আছে। খেলোয়াড়রা ভেঙে পড়েছে, কারণ আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। আজ প্রযুক্তিগত দিক থেকে আমরা স্পেনের চেয়ে এক ধাপ পিছিয়ে ছিলাম। তারা ম্যাচটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। সবার আগে দোষ আমাদেরই।’

তবে এরপরই বিতর্কের জন্ম দেওয়া মন্তব্য করেন ফরাসি কোচ। সরাসরি রেফারিকে দোষ না দিলেও প্রশ্ন ছুড়ে দেন, ‘আমি শুধু একটি প্রশ্ন করতে চাই, উত্তর দেব না—বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনা করার মতো মান কি এই রেফারির ছিল? কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে আমি এটা শুধু হেরে যাওয়ার কারণে বলছি না।’

দেশম বিশেষ করে স্বীকার করেন, ম্যাচে ফ্রান্স নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। তার মতে, অপ্রয়োজনীয় টেকনিক্যাল ভুল, পাসিংয়ে অস্বাভাবিক দুর্বলতা এবং উইলিয়াম সালিবার চোট তাদের পরিকল্পনায় বড় ধাক্কা দেয়। এছাড়া অ্যাদ্রিয়াঁ রাবিও হলুদ কার্ড পাওয়ার পর তাকে বিরতিতে তুলে নেওয়াও দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে।

স্পেনের প্রশংসা করতেও কার্পণ্য করেননি ফরাসি কোচ। তিনি বলেন, ‘স্পেন যে শক্তিশালী দল, সেটা তারা আবারও প্রমাণ করেছে। তাদের বিপক্ষে ভালো ফল করতে হলে আমাদের শতভাগ সামর্থ্য নিয়ে খেলতে হতো। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’

এই হারে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল ফ্রান্সের। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা দিচ্ছে স্পেন সরকার