হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ট্রাম্পের অনুরোধে বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

ফুটবল দুনিয়ায় বিতর্কের ঝড়

স্পোর্টস ডেস্ক

আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড়সড় স্বস্তি পেয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। এ ম্যাচে খেলতে আর কোনো বাধা থাকল না বালোগানের সামনে। গত ২ জুলাই ভোরে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখা মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা আকস্মিকভাবে স্থগিত করেছে ফিফা। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ফিফাকে বাধ্য করায় বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। ট্রাম্প এরইমধ্যে নিশ্চিত করেছেন, বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য ফিফাকে অনুরোধ করে ছিলেন তিনি।

ট্রাম্পের হস্তক্ষেপে বালোগানের লাল কার্ড স্থগিত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা, ‘আমরা এই ধরনের এক নজিরবিহীন, অবিশ্বাস্য ও অযৌক্তিক সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করছি। লাল কার্ড পাওয়ার পর খেলোয়াড় ফোলারিন বালোগানের ওপর স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি এক বছরের জন্য স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সব সীমা অতিক্রম করেছে।’

নরওয়ের কোচ সালবাক্যান ফিফার কড়া সমালোচনা করে বলেন, ‘এটা ফিফার খুবই বড় ভুল। আমি মনে করি এটা করা ঠিক হয়নি। এটা লাল কার্ড ছিল এবং এক ম্যাচের জন্য নিষিদ্ধ। এটাই স্বাভাবিক। আবার অন্য খেলোয়াড় রেড কার্ড পেলে কি হবে? এটা খুবই বাজে , বাজে, বাজে সিদ্ধান্ত। খেলার জন্য কখনোই ভালো সিদ্ধান্ত নয়। ’

সাধারণত বিশ্বকাপে সরাসরি লাল কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকে না। বালোগানও এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা এবং জুডিশিয়াল কমিটির একটি বিরল ফাঁকফোকর ব্যবহার করে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফিফা জানিয়েছে, বালোগানের এই নিষেধাজ্ঞা আগামী এক বছরের জন্য স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে যদি আর কোনো গুরুতর ফাউল না করেন, তবে এটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এর আগে গত বছরের নভেম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই নিয়ম ব্যবহার করে তার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থগিত করেছিল ফিফা।

বালোগানের লাল কার্ডটি নিয়ে শুরু থেকেই ফুটবলপ্রেমীদের মাঝে তীব্র বিতর্ক চলছিল। খোদ বালোগানও দাবি করেছিলেন, ফাউলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং এর জন্য বড়জোর একটি হলুদ কার্ডই যথেষ্ট ছিল। ফিফার এই আকস্মিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’ সহ-আয়োজক হিসেবে নকআউট পর্বের মূল লড়াইয়ের আগে প্রধান স্ট্রাইকারকে ফিরে পাওয়া মার্কিন শিবিরের জন্য নিঃসন্দেহে এক বিশাল বুস্টআপ।

‘জিকো ট্র্যাজেডি’ ফেরালেন গিমারাইস

এখানেই শেষ নয় ব্রাজিলের- আনচেলত্তি

ব্যর্থতার পরও আনচেলত্তির ওপর আস্থা রাখছে সিবিএফ

ব্রাজিল ‘ঘাতক’ নিলান্ডের রূপকথার উত্থান

'সবার আগে দোষটা কোচেরই'

নেইমারের কান্নায় বিশ্বকাপ শেষ

নরওয়ে ফুটবল ইতিহাসের সেরা দিন দেখলেন সোলবাক্কেন

যুক্তরাষ্ট্র কি রুখতে পারবে বেলজিয়ামকে

২০২৬ বিশ্বকাপই রোনালদোর শেষ বিশ্বকাপ

নিজেকে সেরা মনে করেন না হালান্ড