হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

প্রথম জয়ের সন্ধানে নিউজিল্যান্ড-মিসর

স্পোর্টস ডেস্ক

বেশ আশা নিয়েই বিশ্বকাপে পা রেখেছিল মিসর। তবে নিজেদের প্রথম ম্যাচে চেনা পারফরম্যান্স উপহার দিয়েও পয়েন্ট খোয়াতে হয়েছে মোহাম্মদ সালাহদের। সেই আক্ষেপ নিয়েই এবার জয়ের খোঁজে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পিরামিডের দেশটি। ‘জি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও মিসর। প্রথম ম্যাচে দুদলই ড্র করায় গ্রুপে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। সেই ম্যাচে শুরুতেই এগিয়ে যায় এলিজা জাস্টের গোলেই। পরে ইরান সমতা ফেরালেও ৫৪ মিনিটে আবারও গোল করেন জাস্ট। তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি অল হোয়াইটসরা। তবু টানা চার বিশ্বকাপ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আত্মবিশ্বাস দিচ্ছে দলটিকে। দলের প্রধান ভরসা ক্রিস উড, যিনি ম্যাচে দুটি অ্যাসিস্ট করলেও গোল পাননি। তার অভিজ্ঞতা ও নেতৃত্বই আক্রমণে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শক্তি। প্রথম ম্যাচে জাস্টের পারফরম্যান্স দলকে বাড়তি আশার আলো দেখাচ্ছে।

অন্যদিকে, মিসর প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ম্যাচে ২০ মিনিটে ইমাম আশুরের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ফারাওরা। তবে একাধিক সুযোগ নষ্টের পর জয় ধরে রাখতে পারেনি তারা। মিসরের আক্রমণের মূল ভরসা মোহাম্মদ সালাহ, যিনি আগের ম্যাচে ইমাম আশুরের গোলে সহায়তা করেন। কোচ হোসাম হাসান এবার সালাহকে শুধু ফিনিশার নয়, অন্য ভূমিকাতেও ব্যবহার করছেন, যাতে আক্রমণে বৈচিত্র্য আসে। ফলে ওমর মারমুশ ও আশুরের মতো খেলোয়াড়দের ওপরও দায়িত্ব বাড়ছে।

দলগতভাবে কোনো বড় ইনজুরি সমস্যায় নেই দুই দলই। নিউজিল্যান্ডে ম্যাথিউ গারবেট হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেলেও লোগান রজারসন দলে আছেন। মিসরও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে। বিশ্বকাপে এখনো প্রথম জয়ের অপেক্ষায় থাকা দুদলই চাইবে এই ম্যাচে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে। ফলে ভ্যাঙ্কুভারের এই লড়াই হতে যাচ্ছে গ্রুপ ‘জি’র ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ এক ম্যাচ।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ