হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

রোনালদোর পর্তুগালের ফেরা, নাকি উজবেকদের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার

পর্তুগাল ম্যাচের প্রসঙ্গ এলেই সবার আগে সামনে আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। এ বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। কিন্তু শেষের শুরুটা ভালো হয়নি এ ফুটবল মহাতারকার। ভালো হয়নি পর্তুগালেরও। তার সমসাময়িকরা ও পুরোনো প্রতিদ্বন্দ্বীরা এখনো যেভাবে মাঠ মাতিয়ে যাচ্ছেন, সেখানে বিশ্বকাপ শুরুর ম্যাচে রোনালদো যেন নিজেই নিজের ছায়া হয়ে রইলেন! তাকে ঘিরে সমালোচকরা দু-এক লাইন আগ বাড়িয়ে বলতে শুরু করেছেন, ‘রোনালদো ফুরিয়ে গেছে, তাকে দিয়ে আর হবে না!’ চারদিক থেকে যখন এমন নানামুখী কথা হচ্ছে, তখন আরেকটি ম্যাচের সামনে দাঁড়িয়ে রোনালদো। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল-উজবেকিস্তান। এ ম্যাচটি পর্তুগালের জন্য টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ। বিশ্বকাপ শুরুর ম্যাচে ‘কে’ গ্রুপে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। ফলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। পরবর্তী রাউন্ডে খেলার আশা জিইয়ে রাখতে হলে আজ উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই পর্তুগালের। এই গুরুত্বপূর্ণ ম্যাচে সবকিছুর জবাব একসঙ্গে দেওয়ার সেরা মঞ্চ হতে পারে রোনালদোর জন্য। অপরদিকে প্রথম বিশ্বকাপ খেলছে উজবেকিস্তান। তাদের নতুন যাত্রাটা ভালো হয়নি। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে তারা। তবে আজ ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামবে এশিয়ার দলটি।
দুঃসময়ে কোচ, সতীর্থ ও সমর্থকদের পাশে পাচ্ছেন রোনালদো। কঙ্গো ম্যাচের পর পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, এখনো তার দলের সেরা খেলোয়াড় রোনালদো। যদিও টানা ১০ ম্যাচে গোলহীন রোনালদো। এমন কঠিন সময়ে রোনালদোকে আগলে রাখছেন তার সতীর্থ ফ্রান্সিসকো কনসেইসাও। উজবেকিস্তান ম্যাচের আগে পর্তুগালের এই ফরোয়ার্ড বলেছেন, গোল করার ক্ষেত্রে রোনালদোর মতো কেউ নেই তাদের দলে। সমালোচনা যতই ধেয়ে আসুক, ৪১ বছর বয়সি রোনালদোর মনোবলে কোনো ধরনের চিড় ধরছে না। চিরচেনা রূপে ফিরতে প্রবল আত্মবিশ্বাসী এই পর্তুগিজ উইঙ্গার। পর্তুগালের পরিকল্পনায় রোনালদোই থাকছেন কেন্দ্রবিন্দুতে। তাকে সঙ্গ দেবেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা,কনসেইসাও, পেদ্রোরা। প্রতিপক্ষ নতুন হলেও শুরুর দিকে গোল করে এগিয়ে যেতে চাইবে পর্তুগাল। উজবেকিস্তানকে কোনো সুযোগ দিয়ে একচেটিয়া লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামবে ইউরোপিয়ান দলটি।
সব দিক বিবেচনায় পর্তুগালের চেয়ে অনেক পিছিয়ে উজবেকিস্তান। আগে কখনো দুদল ম্যাচ খেলেনি। গত ম্যাচে কলম্বিয়ার হতাশা ভুলে মাঠে নামবে উজবেকরা। অবশ্য ম্যাচের স্কোর লাইন সব কথা বলে না। আগের ম্যাচে লাতিন আমেরিকার দল কলম্বিয়ার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে ভালো লড়াই করেছে উজবেকিস্তান। প্রতিরোধ গড়ার দারুণ সাহস দেখিয়েছে তারা। নিঃসন্দেহে ফুটবলের অন্যতম বড় শক্তি পর্তুগাল। এ দলটি উজবেকিস্তানের জন্য বড় প্রতিপক্ষ। তবে লড়াই করার মানসিকতা আর ভালো খেলার আত্মবিশ্বাস উজবেকদের এগিয়ে রাখবে। আজ রোনালদোদের স্বরূপে ফেরা, নাকি উজবেকদের নতুন ইতিহাসÑসেটিই দেখার অপেক্ষা।

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫