হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ব্রাজিলকে হারিয়ে বিশ্বজয় করবে আর্জেন্টিনা

মার্টিনেজের বিস্ফোরক ভবিষ্যদ্বাণী

স্পোর্টস রিপোর্টার

মাঠের লড়াই জমে ওঠার আগেই মাঠের বাইরে এক বিশাল ‘বোমা’ ফাটালেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। ৩৩ বছর বয়সি এই আলবিসেলেস্তে গোলরক্ষক এখনই ঘোষণা করে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফিটা আবারও উঠছে লিওনেল মেসির হাতেই, আর তা-ও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে!

সম্প্রতি নিজের ক্লাব অ্যাস্টন ভিলার অফিসিয়াল স্পন্সরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বের পুরো ছকটাই এঁকে দিয়েছেন মার্টিনেজ। তার এই রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী ফুটবল বিশ্বে ইতোমধ্যেই তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।

মার্টিনেজের ছক অনুযায়ী, নকআউটের সব চড়াই-উতরাই পেরিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মেগা ফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে অমীমাংসিত থেকে গড়াবে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে। আর টাইব্রেকার মানেই যেখানে ‘দিবু’ মার্টিনেজের মনস্তাত্ত্বিক রাজত্ব, সেখানে সেলেসাওদের স্তব্ধ করে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলবে আর্জেন্টিনা।

মার্টিনেজের করা টুর্নামেন্টের সমীকরণে সবচেয়ে বড় চমক হচ্ছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন লামিন ইয়ামালদের স্পেনের অনুপস্থিতি। অনেকেই যাদের শিরোপার অন্যতম দাবিদার ভাবছেন, মার্টিনেজের মতে তারা কোয়ার্টার ফাইনালেই যেতে পারবে না। শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে স্প্যানিশদের বিদায় নিতে হবে।

৪৮ দলের এই মহাযজ্ঞে মার্টিনেজের মনে মনে কোয়ার্টার ফাইনালের লাইনআপ ইতোমধ্যেই চূড়ান্ত। তার প্রেডিকশন অনুযায়ী শেষ আটে জায়গা করে নেবে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস ও মেক্সিকো।

কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড হারিয়ে দেবে কলম্বিয়াকে। জার্মানি জিতবে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ব্রাজিল অনায়াসে হারাবে মেক্সিকোকে। তবে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হবে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে, যেখানে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে ফরাসিদের আবারও কাঁদিয়ে সেমিফাইনালে উঠবে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপ শুরুর আগেও মার্টিনেজ ঠিক এভাবেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার কথা জোর দিয়ে বলেছিলেন। শেষ পর্যন্ত ফাইনালে কিলিয়ান এমবাপ্পের শট ঠেকানোসহ তার সেই অতিমানবীয় পারফরম্যান্সের ওপর ভর করেই কাতার জয় করেছিল আলবিসেলেস্তেরা। ফলে, ২০২৬ বিশ্বকাপ নিয়ে তার এবারের এই নিখুঁত ও বিস্ফোরক ভবিষ্যৎবাণীকে ফুটবল ভক্তরা মোটেও হালকাভাবে নিচ্ছেন না। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে মার্টিনেজের এই ছক কতটা সত্যি প্রমাণিত হয়।

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

যশোরে খামারে মাছ মৃত্যুর কারণ লোডশেডিং নয়, অব্যবস্থাপনা: তদন্ত কমিটি