হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

নকআউটের লড়াই শুরু আজ, মাঠে নামছে সেরা ৩২ দল

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের ৭২ ম্যাচের লড়াই শেষে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম অধ্যায়ের। এবার শুরু হচ্ছে শিরোপার আসল যুদ্ধ—রাউন্ড অব ৩২। আজ দিবাগত রাত থেকে শুরু হবে নকআউট পর্ব, যেখানে হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।

নকআউট পর্বের প্রথম ম্যাচে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। একই দিন রাত ১১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ জাপান।

৩০ জুন রাত ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। একই দিন সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে। রাত ১১টায় আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে।

১ জুলাই রাত ৩টায় ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন। সকাল ৭টায় মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিপক্ষে। রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গোর চ্যালেঞ্জ।

২ জুলাই রাত ২টায় বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। একই দিন সকাল ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

৩ জুলাই রাত ১টায় স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ভোর ৫টায় হবে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই। সকাল ৯টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া।

নকআউট পর্বের শেষ দিনে, ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিশরের বিপক্ষে। ভোর ৪টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়ে শেষ ৩২-এ ওঠা কেপ ভার্দে। একই দিন সকাল ৭টা ৩০ মিনিটে শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও ঘানা।

রাউন্ড অব ৩২-এর সবগুলো ম্যাচই নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্ধারিত সময়ে সমতা থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, প্রয়োজন হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।


রাউন্ড অব ৩২-এর সূচি


১. ২৯ জুন (সোমবার), রাত ১:০০টা
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা

২. ২৯ জুন (সোমবার), রাত ১১:০০টা
ব্রাজিল বনাম জাপান

৩. ৩০ জুন (মঙ্গলবার), রাত ২:৩০টা
জার্মানি বনাম প্যারাগুয়ে

৪. ৩০ জুন (মঙ্গলবার), সকাল ৭:০০টা
নেদারল্যান্ডস বনাম মরক্কো

৫. ৩০ জুন (মঙ্গলবার), রাত ১১:০০টা
আইভরি কোস্ট বনাম নরওয়ে

৬. ১ জুলাই (বুধবার), রাত ৩:০০টা
ফ্রান্স বনাম সুইডেন

৭. ১ জুলাই (বুধবার), সকাল ৭:০০টা
মেক্সিকো বনাম ইকুয়েডর

৮. ১ জুলাই (বুধবার), রাত ১০:০০টা
ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো

৯. ২ জুলাই (বৃহস্পতিবার), রাত ২:০০টা
বেলজিয়াম বনাম সেনেগাল

১০. ২ জুলাই (বৃহস্পতিবার), সকাল ৬:০০টা
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা

১১. ৩ জুলাই (শুক্রবার), রাত ১:০০টা
স্পেন বনাম অস্ট্রিয়া

১২. ৩ জুলাই (শুক্রবার), ভোর ৫:০০টা
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া

১৩. ৩ জুলাই (শুক্রবার), সকাল ৯:০০টা
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া

১৪. ৪ জুলাই (শনিবার), রাত ১২:০০টা
অস্ট্রেলিয়া বনাম মিশর

১৫. ৪ জুলাই (শনিবার), ভোর ৪:০০টা
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে

১৬. ৪ জুলাই (শনিবার), সকাল ৭:৩০টা
কলম্বিয়া বনাম ঘানা

‘তারা যেন এক অর্থে আর্জেন্টাইন’

ছোট দলের বড় চমক, বিশ্বকাপের নতুন সমীকরণ

বিশ্বকাপ থেকে হৃদয়ভাঙা বিদায় ইরানের

মেসি-ম্যাজিকে অপরাজেয় আর্জেন্টিনা

টানা ৭ বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন উচ্চতায় মেসি

সীমান্ত পেরোনো ক্লান্তির গল্পে ‘অফসাইড দুঃখ’

কলম্বিয়া-পর্তুগালের রোমাঞ্চকর ড্র ম্যাচে ফ্লপ রোনালদো

ঘানাকে হারিয়ে শেষ বত্রিশে ক্রোয়েশিয়া

বেলিংহাম–কেইনের জোড়ায় পানামাকে হারিয়ে গ্রুপসেরা ইংল্যান্ড

বাধার পাহাড়, তবু লড়াই থামায়নি ইরান