হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

স্পেনের পর উরুগুয়েকেও থামিয়ে লড়াই জমাল কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়ে চলেছে কেপ ভার্দে। উদ্বোধনী ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর এবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও পয়েন্ট ছিনিয়ে নিয়েছে আফ্রিকার দেশটি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে কেপ ভার্দে। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া কেভিন পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের জালে জড়ালে এগিয়ে যায় তারা। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদও পায় কেপ ভার্দে।

গোল হজমের পর চাপ বাড়ায় উরুগুয়ে। প্রথমার্ধের শেষ দিকে এসে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মার্সেলো বিয়েলসার দল। ৪৪ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আগুস্তিন কানোপিও গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লা সেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধে উরুগুয়ে লিড ধরে রাখার চেষ্টা করলেও হাল ছাড়েনি কেপ ভার্দে। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। এরই ফল আসে ৬১ মিনিটে। হেলিও ভারেলা গোল করে ম্যাচে আবারও সমতা ফেরান।

বাকি সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

এই ড্রয়ে কেপ ভার্দে প্রমাণ করেছে, তারা কেবল অংশ নিতে নয়, লড়াই করতেও বিশ্বকাপে এসেছে। স্পেন ও উরুগুয়ের মতো দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টানা দুই ম্যাচে পয়েন্ট তুলে নিয়ে নকআউট পর্বের আশা জিইয়ে রেখেছে তারা।

অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে ড্রয়ের পর কেপ ভার্দের সঙ্গেও পয়েন্ট হারানোয় উরুগুয়ের জন্য দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ আরও জটিল হয়ে গেছে।

দুই ম্যাচ শেষে উরুগুয়ে ও কেপ ভার্দে—উভয়েরই সংগ্রহ ২ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে, আর তৃতীয় স্থানে কেপ ভার্দে। চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। তলানিতে অবস্থান করছে সৌদি আরব।

৬ মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

অবশেষে আলোচিত নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা

আগামীকাল ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

গঙ্গাচড়ায় সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

অনলাইনে ৪৪২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় কিশোরী পর্যটক নিহত