হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে গ্রুপ পর্বে কোনো ম্যাচে হারেনি বেলজিয়াম। দুটি ড্র ও একটি জয়ে পাঁচ পয়েন্ট অর্জন করে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে তারা। গ্রুপ পর্বে অপরাজেয় থাকলেও শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সেনেগালের বিপক্ষে ভালো পরীক্ষাই দিতে হবে তাদের। কেননা, টুর্নামেন্টের শুরুতেই হোঁচট খায় দলটি। এরপর ইরানের বিপক্ষেও জয়ে ফিরতে পারেনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেলেও পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকাটাই বেলজিয়ামের জন্য বড় ভয়ের কারণ। অন্যদিকে গ্রুপের তৃতীয় সেরা আট দলের একটি হয়ে নকআউট পর্বে উঠলেও চমক দিতে পারে সেনেগাল।
২০১৮ বিশ্বকাপে সেরা সময় পার করেছে বেলজিয়াম। সেবার টুর্নামেন্টে তৃতীয় হয়েছিল তারা। কিন্তু পরের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এবার নকআউট পর্ব নিশ্চিত হয়েছে তাদের। এখানে এগিয়ে যেতে হলে দলটিকে আরো ভালো পারফরম্যান্স উপহার দিতে হবে। বেলজিয়ামের মূল শক্তি সৃজনশীল মিডফিল্ড। ডিফেন্স ও আক্রমণভাগে যদি জ্বলে উঠতে পারে তারা, তাহলে দারুণ সম্ভাবনা তৈরি হবে। সেনেগালের বিপক্ষে কীভাবে নিজেদের মেলে ধরে বেলজিয়াম, সেটিই দেখার অপেক্ষা। অপরদিকে গ্রুপ পর্বে নরওয়ে ও ফ্রান্সের কাছে হারলেও ইরাকের বিপক্ষে ৫-০ গোলে জিতে টুর্নামেন্টে টিকে আছে সেনেগাল। আগে কখনো বিশ্বকাপের এক ম্যাচে এতে বেশি গোল করেনি তারা। এবার ইতিহাস হয়েছে। এবার বেলজিয়ামের বিপক্ষেও ভালো কিছু করে দেখানোর অপেক্ষায় সেনেগাল। এবারই প্রথম কোনো প্রতিযোগিতায় বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে দলটি।

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত