হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

হাইতির বিপক্ষে ‘নতুন ব্রাজিল’, আনচেলত্তির ছকে বড় বদলের ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি ব্রাজিল। ১-১ গোলে ড্রয়ের পর সমালোচনার মুখে পড়া সেলেসাওরা এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। আর সেই লক্ষ্য পূরণে কোচ কার্লো আনচেলত্তি দলের কৌশলে নতুনত্ব আনতে কাজ করছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে শনিবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে জয় না পাওয়ায় ব্রাজিলের সামনে এখন পূর্ণ তিন পয়েন্ট অর্জনের বিকল্প নেই। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছেন আনচেলত্তি।

প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক রেড বুলস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ক্লোজড-ডোর সেশনে শুধু সম্ভাব্য একাদশ নয়, পুরো স্কোয়াডকে একই কৌশলগত কাঠামোর মধ্যে প্রস্তুত করার দিকে জোর দিয়েছেন ইতালিয়ান কোচ। মূল একাদশ ও বেঞ্চের খেলোয়াড়দের সমানভাবে বিভিন্ন পজিশনে ব্যবহার করে ম্যাচ পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হচ্ছে।

আনচেলত্তির দর্শন অনুযায়ী, দলের প্রত্যেক ফুটবলারকে একই ধরনের ফুটবলীয় নীতিমালা আয়ত্ত করতে হবে। বল ছাড়া অবস্থান, আক্রমণ গঠন, রক্ষণ থেকে আক্রমণে রূপান্তর এবং প্রতিপক্ষের বক্সে জায়গা তৈরির বিষয়গুলো নিয়ে সবাইকে সমানভাবে কাজ করানো হচ্ছে। ফলে ম্যাচ চলাকালীন পরিবর্তন এলেও দলের ছন্দে যেন কোনো প্রভাব না পড়ে।

তবে একই ছকের মধ্যে খেললেও খেলোয়াড়দের ব্যক্তিগত বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়ার পক্ষপাতী আনচেলত্তি। তিনি চান না সবাই একই ধরনের ফুটবল খেলুক; বরং প্রতিটি ফুটবলারের শক্তিকে কাজে লাগিয়ে দলীয় পরিকল্পনা বাস্তবায়ন করাই তার লক্ষ্য।

বিশ্বকাপের মতো দীর্ঘ ও কঠিন টুর্নামেন্টে চোট, ক্লান্তি কিংবা নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় রেখেই এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, লুইজ হেনরিকে, ইগর থিয়াগো ও রায়ানের মতো তরুণদেরও মূল কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা চলছে।

মরক্কোর বিপক্ষে ম্যাচে ইবানেজ, ডগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে খেলিয়ে চমক দিয়েছিলেন আনচেলত্তি। হাইতির বিপক্ষেও তিনি একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। ফলে শুরুর একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে দলের বর্তমান অবস্থা নিয়ে ডিফেন্ডার দানিলো জানিয়েছেন, ব্রাজিলের একটি মূল কাঠামো তৈরি হয়ে গেছে, তবে কয়েকটি পজিশন এখনও চূড়ান্ত নয়। প্রতিপক্ষ, কৌশল ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে।

কানাডার ঐতিহাসিক জয়ের ম্যাচে পা ভাঙল ইসমাইল কোনের

ব্রাজিলের জয়ে ফেরা নাকি হাইতির চমক

অস্ট্রিয়ার জন্য নতুন ছক, একাদশে দুই বদলের ইঙ্গিত স্কালোনির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো

ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

ডেভিডের হ্যাটট্রিকে বিধ্বস্ত কাতার

রোনালদো এখন তাহলে পর্তুগালের বোঝা!

মানজাম্বির ঝড়ে ১০ জনের বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপের ম্যাচসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলা