হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

জনপ্রিয় সংগীত তারকা শাকিরা ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুলপ্রতীক্ষিত ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে উদ্দেশ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া সেই পোস্ট ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

ইংল্যান্ডকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে দারুণ প্রত্যাবর্তন করে লিওনেল স্কালোনির দল।

৩৯ বছর বয়সি মেসি এখনো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার (গোল্ডেন বুট) লড়াইয়ে রয়েছেন। এই দৌড়ে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শাকিরা লেখেন, ‘লিও মেসি যা করছে, তা সত্যিই অসাধারণেরও বেশি কিছু! এটি এমন একজন মানুষের মূল্যবোধের প্রতিফলন, যিনি নিজের লক্ষ্য, শৃঙ্খলা এবং নিষ্ঠার প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি সময় এবং সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রমাণ করে চলেছেন যে, একজন মানুষকে তার বয়স বা অন্যরা তাকে নিয়ে কী বলছে তা দিয়ে কিছুই বিচার করা যায় না।’

শুধু মেসিকেই নয়, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও প্রশংসায় ভাসিয়েছেন শাকিরা। তিনি লিখেছেন, ‘আর আমি জানি, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী থাকাই তাকে এই শক্তি ও অনুপ্রেরণার উৎস। এর ফলে তিনি বারবার নিজেকে প্রমাণ করে চলছেন।’ শাকিরার এই বার্তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন আন্তোনেলা। ছোটবেলার বন্ধু মেসি ও আন্তোনেলা ২০১৭ সালে বিয়ে করেন। তাদের সংসারে তিন ছেলে রয়েছে।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ