হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ভোজিনিয়ার মায়ের জন্য ভিসার ব্যবস্থা করছে মার্কিন প্রশাসন

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে পরাশক্তি স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ১-১ গোলের ঐতিহাসিক ড্র-টি ছিল চলতি টুর্নামেন্টের অন্যতম বড় চমক। আর সেই ম্যাচে পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে দুর্দান্ত পারফর্ম করে রাতারাতি বিশ্বমঞ্চের নায়ক বনে গেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে মাঠের সেই বীরত্বগাথা ছাপিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা ছড়াচ্ছে তার মায়ের বিশ্বকাপে আসতে না পারার এক আবেগঘন আক্ষেপ, যা স্বয়ং মার্কিন প্রশাসনকেও নাড়া দিয়েছে।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে পারেননি ভোজিনিয়া। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি এবং মোটা অঙ্কের জামানতের (সিকিউরিটি ডিপোজিট) অর্থ জোগাড় করতে না পারায় তার মা গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি। ছেলের জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি মায়ের চোখের সামনে উদযাপিত হতে না পারার এই আক্ষেপ গণমাধ্যমে আসার পরপরই নড়েচড়ে বসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিএনএন-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন প্রতিনিধি জানিয়েছেন, তারা বিষয়টি জানার পর সরাসরি এই গোলরক্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ভিসা আবেদন প্রক্রিয়ায় সব ধরনের কূটনৈতিক সহায়তার আশ্বাস দিয়েছেন। মূলত, ট্রাম্প প্রশাসনের আমলে অবৈধ অভিবাসন রোধে কেপ ভার্দেসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দেওয়ার একটি নিয়ম কার্যকর করা হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে যে, বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের ক্ষেত্রে এই বিশাল অঙ্কের জামানতের নিয়মটি প্রযোজ্য হবে না।

অবশ্য মার্কিন কর্তৃপক্ষের ভাষ্যমতে, ভোজিনিয়ার মায়ের ভিসার আবেদনের কোনো রেকর্ড এখনো তাদের সিস্টেমে নেই। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভিসা বা জামানতের চেয়েও বড় বাধা মূলত পাসপোর্ট জটিলতা। জানা গেছে, ভোজিনিয়ার মায়ের কাছে বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট নেই এবং নতুন পাসপোর্ট তৈরির প্রক্রিয়াটি চলমান রয়েছে।

বিশ্বকাপের মঞ্চে নিজের স্বপ্নের পারফরম্যান্সের দিনে মা-কে পাশে পাওয়ার যে আকুতি ভোজিনিয়া জানিয়েছিলেন, মার্কিন প্রশাসনের এই সহানুভূতির হাত সেই স্বপ্ন পূরণের নতুন আশা দেখাচ্ছে। পাসপোর্ট জটিলতা কেটে গেলে হয়তো দ্রুতই গ্যালারিতে বসে ছেলের বীরত্ব ও কেপ ভার্দের রূপকথা উপভোগ করতে দেখা যাবে এই গর্বিত মাকে।

বিশ্বকাপে ইরাকের জার্সিতে পাকিস্তানের জিদান, বুটে আঁকা দু’দেশেরই পতাকা

রঙহীন রোনালদোয় পয়েন্ট হারাল পর্তুগাল, কঙ্গোর ক্যারিশমা

কালো মাস্কের আড়ালে অদম্য ফেরার গল্প

বাবা হত্যা আর ভাই নিখোঁজের ট্র্যাজেডি পেরিয়ে বিশ্বমঞ্চের নায়ক আয়মান

মেসিকে গোলের সুযোগ আমরাই করে দিয়েছি: আলজেরিয়া কোচ

চাকরি হারালেন তুরস্কের অভিজ্ঞ ধারাভাষ্যকার

সবকিছুই এখন মেসির কাছে ‘বোনাস’

লিওনেল ‘রেকর্ড’ মেসি

গিনেস বুকে জায়গা করে নিলো কুরাসাও

ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার