হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

রঙিন প্রত্যাবর্তন চায় হাইতি ও স্কটল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আজ হাইতি ও স্কটল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। দীর্ঘদিন অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে এসেছে দল দুটি। ৫২ বছর পর আবার বিশ্বকাপ খেলছে হাইতি। ১৯৭৪ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাদের। এরপর আর হাইতিকে দেখা যায়নি। ওই বিশ্বকাপে টানা তিন ম্যাচ খেলে প্রতিটিতেই হারের রেকর্ড তাদের। আর হজম করে ১৪টি গোল। অন্যদিকে ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলছে স্কটিশরা। ফিফা দল সংখ্যা বাড়ানোয় বিশ্বকাপে খেলার সুযোগ লুফে নিয়েছে তারা। গত নভেম্বরে বাছাই পর্বে কোস্টারিকা (১-০) আর নিকারাগুয়ার (২-০) বিপক্ষে টানা দুটি জয়ে তাদের বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়। হাইতি ও স্কটল্যান্ডের বিশ্বকাপে ফেরার গল্পটা ভিন্ন হলেও লক্ষ্যটা এক ও অভিন্ন। জয় দিয়েই বিশ্বকাপ প্রত্যাবর্তন রাঙিয়ে দিতে চায় তারা। ব্রাজিল ও মরক্কোর বিপক্ষে বড় ম্যাচের আগে এই ম্যাচে ভালো খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পালা তাদের।
বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন র‌্যাংকিং হাইতির (৮৩তম)। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচেও তেমন ভালো করেনি তারা। তিউনিশিয়ার কাছে ১-০ গোলে হারের পর আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের রেকর্ড তাদের। তবে গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে হাইতি দলটি। অন্যদিকে, নবমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা স্কটল্যান্ড বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচ খেলে তাদের জয় চারটি। এর মধ্যে ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের অবিস্মরণীয় জয়ের রেকর্ডও আছে তাদের। গত মার্চে প্রস্তুতি ম্যাচে আইভরিকোস্ট ও জাপানের কাছে হারলেও কুরাসাও ও বলিভিয়ার বিপক্ষে জিতে বিশ্বমঞ্চে খেলতে এসেছে স্কটল্যান্ড।

বোলারদের বধ্যভূমি রাঁচিতে রেকর্ড ও ছক্কার বৃষ্টি

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ