হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

সেমিফাইনালের লড়াই জমজমাট, কবে কার ম্যাচ?

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হতেই চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল ও ম্যাচসূচি। শেষ আটের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের সঙ্গে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড।

এবারের সেমিফাইনালে উঠে এসেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড।

সেমিফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। শিরোপার অন্যতম দুই দাবিদারের এই লড়াই ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

একদিন পর, ১৬ জুলাই** বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ নিয়ে দাঁড়াবে ইংল্যান্ড। দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যাচটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই।

বিশ্বকাপের আগের আসরেও সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে দীর্ঘ আট বছর পর আবারও শেষ চারের মঞ্চে ফিরেছে ইংল্যান্ড; সর্বশেষ তারা ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল। স্পেনও ফিরেছে দীর্ঘ বিরতির পর। ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম তারা বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি

১৫ জুলাই
ফ্রান্স বনাম স্পেন
সময়: বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: ডালাস স্টেডিয়াম

১৬ জুলাই
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড
সময়: বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম

‘কষ্ট করতে হয়েছে, কিন্তু বিশ্বাস হারাইনি’

হালান্ডকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নরওয়ে কোচ

ডালাসে ফাইনালের আগে ফাইনাল

ফুটবলের যে নিয়মে লাল কার্ড দেখলেন এমবোলো

শেষের ঝড়ে আর্জেন্টিনা সেমিফাইনালে, প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড

‘এক্সট্রা টাইম’ ম্যাজিকে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের বিদায়

কেন পেনাল্টি মিস করছেন মেসি-কেইন-এমবাপ্পেরা

জন্মভূমির কাছে পরাস্ত বুয়াদ্দিদের শিকড়

ভোজিনহার নামে নতুন শামুকের নামকরণ