হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

ক্যানসারে আক্রান্ত অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার হৃদয়ের পাশে বিসিবি

স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিভাবান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাণঘাতী রক্তের ক্যানসার অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল)-এ আক্রান্ত এই তরুণ ক্রিকেটারের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার বিসিবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক মেহেদী হাসান হৃদয়ের বাবার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে পরিচিত হৃদয় সম্প্রতি অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল)-এ আক্রান্ত হন। তার চিকিৎসা ব্যয় বহনে সহায়তার লক্ষ্যে এই আর্থিক অনুদান দিয়েছে বিসিবি।

লিওনেল এমপাসি, কঙ্গোর এক বীরত্বগাথা

৮৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

আরেকটি মেসিনামা নাকি রূপকথার নতুন অধ্যায়?

আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন কেপ ভার্দের

কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি

পর্তুগালকে টপকানো কলম্বিয়ার সামনে ঘানার চ্যালেঞ্জ

জোতার স্মৃতিতে আবেগঘন রোনালদো, প্রয়াত সতীর্থকে জয় উৎসর্গ

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

বালোগানের লাল কার্ডে বিতর্কের ঝড়