হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

হাজারতম ম্যাচ জয়ে রাঙাতে চায় জাপান

প্রিভিউ

স্পোর্টস রিপোর্টার

দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে জাপান ও তিউনিসিয়া। আজ মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে নামলেই ইতিহাসে পাতায় উঠে যাবে তাদের নাম। বিশ্বকাপের ইতিহাসে এক হাজারতম ম্যাচ খেলতে নামবে দল দুটি। এমন রোমাঞ্চকর উপলক্ষ জয়ে রাঙিয়ে দিতে চায় জাপান। এ ম্যাচটির জন্য মুখিয়ে আছে তারা। জাপানের কোচ হাজিমে মরিয়াসু বলেছেন, জিতেই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান।

‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছে জাপান। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হেরেছে তিউনিসিয়া। এই হারের পরপরই তিউনিসিয়ার কোচ সাবরি লামোচি বরখাস্ত হন। গত ১৬ জুন নতুন কোচ হিসেবে নিয়োগ পান হার্ভ রেনার্ড। তার অধীনে জাপানের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলবে তিউনিসিয়া। নতুন কোচের হাত ধরে দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে গত ম্যাচে দুবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র করার যে কৃতিত্ব দেখাল জাপান, সেই আত্মবিশ্বাসই তাদের অনেক এগিয়ে দেবে। যদিও গত ম্যাচের পারফরম্যান্সে খুশি নন জাপান কোচ মরিয়াসু। তিনি বলেন, ‘দলও ভালো খেলেছিল। তবে ওই ম্যাচের ফলে পুরোপুরি সন্তুষ্ট না। এখন আমাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এ ম্যাচটি আমাদের জেতা প্রয়োজন।’

উত্তর কোরিয়ার দেশ তিউনিসিয়াকে চ্যালেঞ্জ মানছে জাপান। কেননা, তিউনিসিয়ার রক্ষণভাগ আর আক্রমণভাগ খুবই সমীহ জাগানিয়া। এর আগে ছয়টি ম্যাচ জাপান-তিউনিসিয়া পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০২২ সালে জাপানকে ৩-০ গোলে হারিয়েছিল তিউনিসিয়া। তবে বাকি পাঁচ ম্যাচে জয়ের রেকর্ড জাপানের। সর্বশেষ ২০২৩ সালে তিউনিসিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল জাপানিরা।

নকআউটের পথে এগোতে মুখোমুখি বেলজিয়াম-ইরান

সেই ব্লকবাস্টার ব্রাজিল কোথায়?

তুরস্কের এমন বিদায় কেন, কী কারণে?

এলয় রুমের বিশ্বরেকর্ডে ইকুয়েডরকে রুখে দিল কুরাসাও

উন্দাভের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি

গাকপো-ব্রোবের জোড়ায় নেদারল্যান্ডসের বড় জয়

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজার দ্রুততম গোল

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি