হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

রোনালদোর চোখের জলে পর্তুগালের বিশ্বকাপ শেষ, স্পেন শেষ আটে

এম. এম. কায়সার

গ্যালারিতে একটা পোস্টার হাতে একজনকে দেখা গেল। রঙিন সেই পোস্টারে এক পাশে রোনালদোর ছবি, আর অন্য পাশে লামিন ইয়ামালের। রোনালদোর ছবির পাশে লেখা ‘দ্য লিজেন্ড’। ইয়ামালের পাশে লেখা লাল হরফে ‘দ্য ফিউচার’।

ম্যাচের ফলাফল তাই জানাল, ভবিষ্যৎ থাকল আর লিজেন্ড বিদায় নিল। বিশ্বকাপের মাঠ আগের দিন দেখেছিল নেইমারের কান্না। এদিন সাক্ষী হলো রোনালদোর চোখের জলের। আর চোখে নতুন স্বপ্ন নিয়ে হাসতে হাসতে ইয়ামালের স্পেন নাম লেখাল বিশ্বকাপের শেষ আটে। রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ মিশন রাউন্ড অব সিক্সটিনেই সমাপ্ত।

ডালাসে ম্যাচের ৯১ মিনিটে গোল করে মিকেল মেরিনো স্পেনকে জয় এনে দিলেন। ফ্রি কিক থেকে ফার্নান্দো তোরেসের পাসে পাওয়া বলে বুদ্ধিমত্তার সঙ্গে খালি জায়গা করে নিয়ে গোল করেন মেরিনো।

ম্যাচ শেষ হতে তখন বাকি কেবল ৬ মিনিট। শেষের এই সময়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় পর্তুগাল। গোল প্রায় পেয়েও গিয়েছিল তারা। কিন্তু ব্রুনো ফার্নান্দেজের হেড স্পেনের গোলপোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। আর তাতেই ভেসে যায় পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন।

আবেগ চেপে রেখে মাঠ ছাড়েন রোনালদো। কিন্তু চোখের জল লুকাতে পারেননি। ছয়টি বিশ্বকাপ খেললেন। যার প্রত্যেকটিতেই আছে তার গোল। কিন্তু স্বর্ণালী ট্রফির বিশ্বকাপ হাতে নিয়ে উল্লাস করার স্বপ্নটা তার অপূর্ণই রয়ে গেল।

বাড়ি ফেরার প্লেন ধরছে পর্তুগাল। আর স্পেন কোয়ার্টার ফাইনালে মোকাবিলা করবে বেলজিয়াম অথবা যুক্তরাষ্ট্রের যেকোনো একটির।

এসআর

‘জিকো ট্র্যাজেডি’ ফেরালেন গিমারাইস

এখানেই শেষ নয় ব্রাজিলের- আনচেলত্তি

ব্যর্থতার পরও আনচেলত্তির ওপর আস্থা রাখছে সিবিএফ

ব্রাজিল ‘ঘাতক’ নিলান্ডের রূপকথার উত্থান

দায়িত্ব ছেড়ে পালানোর মানুষ নই আমি-ভিনি

'সবার আগে দোষটা কোচেরই'

নেইমারের কান্নায় বিশ্বকাপ শেষ

ট্রাম্পের অনুরোধে বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

নরওয়ে ফুটবল ইতিহাসের সেরা দিন দেখলেন সোলবাক্কেন

যুক্তরাষ্ট্র কি রুখতে পারবে বেলজিয়ামকে