হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

জর্ডানের বিপক্ষে বিশ্রামে মেসি

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি নিয়মরক্ষার হলেও সেটিকে হালকাভাবে নিতে নারাজ কোচ লিওনেল স্কালোনি। তবে ব্যস্ত সূচির কথা মাথায় রেখে অধিনায়ক লিওনেল মেসিকে শুরু থেকে মাঠে নামানোর পরিকল্পনা নেই তার।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন, মেসি একাদশে থাকবেন না। তবে ম্যাচের কোনো এক সময় বদলি হিসেবে মাঠে নামবেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

স্কালোনি বলেন, ‘লিও আগামীকাল বদলি হিসেবে খেলবে। পুরো দল আগামীকালই ঘোষণা করা হবে।’

প্রথম দুই ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। আলজেরিয়া কিংবা অস্ট্রিয়া সমান পয়েন্টে পৌঁছালেও হেড-টু-হেডে পিছিয়ে থাকায় আর্জেন্টিনাকে আর টপকাতে পারবে না। ফলে জর্ডান ম্যাচের ফল যাই হোক, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠবে স্কালোনির দল।

শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ। সেখানে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব লড়াই করছে। ফলে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে আলোচনাও শুরু হয়েছে।

তবে প্রতিপক্ষ বেছে নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্কালোনি। আর্জেন্টাইন কোচের ভাষায়, ‘আগামীকালের ম্যাচে কারা খেলবে, সেটার সঙ্গে পরের রাউন্ডের প্রতিপক্ষের কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে পারি না যে আমরা কাকে প্রতিপক্ষ হিসেবে চাই। এটা প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক হবে। আমার কোনো পছন্দ নেই। বরং আমি চাই আমরা নিজেদের খেলায় মনোযোগ দিই। আমরা এমন অবস্থানে নেই যে, পরের রাউন্ডে কার সঙ্গে খেলব সেটা বেছে নেব।’

জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম দিয়ে নকআউটের জন্য প্রস্তুত রাখাই এখন স্কালোনির মূল লক্ষ্য। কারণ বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে গ্রুপপর্বের পর থেকেই, যেখানে প্রতিটি ভুলই বিদায়ের কারণ হতে পারে।

ভিসা জটিলতার মধ্যে হকি দলের চীন যাত্রা

রাঙ্গামাটিতে ৯ রোহিঙ্গা আটক

অবশেষে রৌমারীর বিতর্কিত এসিল্যান্ডকে বদলি

নাব্যতা সংকটে আটকে আছে ফেরি, মাঝরাতে শঙ্কায় সন্দ্বীপের দুই শতাধিক যাত্রী

খেলা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল, অর্ধশতাধিক আহত

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বাস ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রভোস্ট বহাল, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মাওলানা এহসানুল হক আর নেই, তাবলীগ জামাত হারাল এক প্রবীণ মুরুব্বী

দুদক মুখপাত্র বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ