হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

‘এই দল ইতিহাস গড়তে চায়’, ফাইনালে উঠেই আত্মবিশ্বাসী দে লা ফুয়েন্তে

স্পোর্টস ডেস্ক

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার পর উচ্ছ্বসিত স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে উচ্ছ্বাসের মাঝেও তিনি খেলোয়াড়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বাকি।

ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি এই দলটিকে নিয়ে ভীষণ গর্বিত। খেলোয়াড়রা আবারও দেখিয়েছে তারা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ঐক্যবদ্ধ এবং পরিশ্রমী। কিন্তু আমরা এখনও কিছুই জিতিনি। এখন আমাদের সামনে আরেকটি ফাইনাল।’

স্প্যানিশ কোচের মতে, এই সাফল্যের মূল চাবিকাঠি কোনো একক তারকা নন, বরং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা। তিনি বলেন, ‘এই দলের সবচেয়ে বড় শক্তি হলো দলগত মানসিকতা। এখানে সবাই একে অন্যের জন্য লড়ে। এ কারণেই আমরা এত ধারাবাহিক।’

দে লা ফুয়েন্তে বিশেষভাবে প্রশংসা করেন অধিনায়ক রদ্রির। তিনি বলেন, ‘রদ্রি আমাদের দলের মেরুদণ্ড। মাঠে সে শুধু নিজের খেলাই খেলে না, পুরো দলকে নেতৃত্ব দেয় এবং ভারসাম্য এনে দেয়।’

স্পেনের অপরাজিত ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘যখন আপনি আমাদের মতো একটি দলের মুখোমুখি হন, তখন আমাদের হারানো খুব কঠিন। আমরা নিজেদের সামর্থ্যে বিশ্বাস করি এবং প্রতিটি ম্যাচে একই মানসিকতা নিয়ে নামি।’

তবে প্রতিপক্ষ ফ্রান্সের প্রতিও সম্মান দেখিয়েছেন স্প্যানিশ কোচ। তার ভাষায়, ‘ফ্রান্স অসাধারণ একটি দল। তাদের বিপক্ষে এমন পারফরম্যান্স করা সহজ নয়। আমার খেলোয়াড়রা পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে।’

এই জয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার মুখোমুখি হবে লা রোজা।

ইনফান্তিনো পদত্যাগ না করলে ফিফার সঙ্গে অসহযোগিতার হুমকি বিরোধীদের

বিশ্বকাপ কুইজে বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

আর্জেন্টিনার জালে সিডনি ক্যাব্রালের গোলই বিশ্বকাপ সেরা

মার্কিন কংগ্রেসে ফিফা সভাপতি ইনফান্তিনোকে তলব

আর্জেন্টিনা হারিয়েছে আভিজাত্য আর মর্যাদাও

বিশ্বমঞ্চ থেকে ফুটবলের উজ্জ্বল নক্ষত্রদের বিদায়

বিশ্বকাপ জিতেই অস্ত্রোপচারের টেবিলে রদ্রি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা দিচ্ছে স্পেন সরকার