হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

আইভরি কোস্টের লক্ষ্য নকআউট, কুরাসাওয়ের চাই জয়

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘ই’-তে শেষ ম্যাচে মুখোমুখি হবে আইভরি কোস্ট ও কুরাসাও। এ ম্যাচে দুদলের জন্য দুই ভিন্ন সমীকরণ। ম্যাচটি দুদলের জন্য গুরুত্বপূর্ণ হলেও চাপটা বেশি কুরাসাওয়ের ওপর। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায়।

বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাও প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হলেও দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট অর্জন করেছে। সে ম্যাচে গোলরক্ষক এলোই রুম ১৫টি সেভ করে আলোচনায় আসেন, যা বিশ্বকাপ ইতিহাসের যৌথ সর্বোচ্চ সেভের রেকর্ডের সমান।

তবে শেষ ৩২-এ জায়গা করে নিতে হলে কুরাসাওকে শুধু আইভরি কোস্টকে হারালেই হবে না, একইসঙ্গে ইকুয়েডরকে জার্মানির বিপক্ষে জয় পেতে না দেওয়ার প্রার্থনাও করতে হবে। সাম্প্রতিক ফর্মও তাদের পক্ষে নয়। গত সাত আন্তর্জাতিক ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ডিক অ্যাডভোকেটের দল।

অন্যদিকে আইভরি কোস্ট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে এগিয়েও শেষ মুহূর্তে ২-১ গোলে হেরে যায় তারা। তবুও গ্রুপে ইকুয়েডর ও কুরাসাওয়ের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে ‘দ্য এলিফ্যান্টস’।

এমার্স ফায়ের দলের জন্য সমীকরণও সহজ। কুরাসাওয়ের বিপক্ষে ড্র করলেই শেষ ৩২ নিশ্চিত হবে তাদের। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইকুয়েডরের বিপক্ষে কুরাসাও দেখিয়েছে, সংগঠিত রক্ষণ ও লড়াকু মানসিকতা দিয়ে তারা যেকোনো দলকে ভোগাতে পারে।

দলীয় খবরে কুরাসাওয়ের জার্গেন লোকাডিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আইভরি কোস্টে উইলফ্রিড সিঙ্গোর খেলা অনিশ্চিত, যদিও চোট গুরুতর নয়। ইভান এনডিকাও অনুশীলনে ফিরেছেন, তবে একাদশে থাকবেন কি না তা এখনো নিশ্চিত নয়। নকআউটের টিকিট নিশ্চিত করা এবং রূপকথার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে কে জেতেÑসেটাই এখন দেখার।

নির্ভার জার্মানির সামনে ইকুয়েডর

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার

নকআউট টিকিটের লড়াইয়ে মুখোমুখি জাপান-সুইডেন

কোরিয়াকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

প্রত্যাবর্তনেই পেলে-রিভালদোর কাতারে নেইমার

হাইতিকে বিদায় করে শেষ বত্রিশে মরক্কো

‘গোলআনদো’ এবং একটি ফ্রি-কিকের গল্প!

গ্রুপসেরা সুইজারল্যান্ড, হেরেও নকআউটে কানাডাও

নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে ব্রাজিল ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড

টিভির পর্দায় জার্মানি ও নেদারল্যান্ডসের বিশ্বকাপ ম্যাচের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ