হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

এমবাপ্পে-মেসি ১৯/২০

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে ফুটবল দুনিয়া উপভোগ করছে এক অবিশ্বাস্য দ্বৈত লড়াই। আলোচিত এই দ্বৈরথটা কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মধ্যকার। দুই ফুটবল মহাতারকার শ্রেষ্ঠত্বের লড়াই যেন রূপ নিয়েছে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলায়। এক ম্যাচে মেসি ছাড়িয়ে যাচ্ছেন তো পরের ম্যাচেই এমবাপ্পে কেড়ে নিচ্ছেন স্পটলাইট। ফ্রান্স ও আর্জেন্টিনার দুর্দান্ত জয়যাত্রার সঙ্গে বিশ্বজুড়ে এখন মূল আকর্ষণ কে হবেন এই আসরের শীর্ষ গোলদাতা? আর কে দখল করবেন সর্বকালের সেরা গোলস্কোরারের সিংহাসন?
গত আসরের মতো এবারো গোল্ডেন বুটের মূল দাবিদার পিএসজির সাবেক এ দুই সতীর্থ। টুর্নামেন্টের বর্তমান গোলদাতার তালিকাটি যেন প্রতি রাতেই ওলটপালট হচ্ছে। গত শনিবার ভোরে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে প্রথম গোলটি করেন মেসি। এটি এবারের আসরে তার সপ্তম গোল। এ গোলে আর্জেন্টাইন ফুটবল জাদুকর সাময়িকভাবে এমবাপ্পেকে পেছনে ফেলেছিলেন।
মেসির সেই আনন্দ অবশ্য বেশি সময় স্থায়ী হতে দেননি ফরাসি ফরোয়ার্ড। একই দিন প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। তার গোলও এখন মেসির সমান ৭। তাতে মেসির পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন এমবাপ্পে। দুটি অ্যাসিস্ট থাকায় মেসিকে টপকে গেছেন এই ফরাসি মেগাস্টার। বিপরীতে মেসি এবারের আসরে সতীর্থদের গোলে অবদান রাখতে পারেননি সরাসরি।
তবে এ দুই মহাতারকাকে তাড়া করছেন নরওয়ের আর্লিং হ্যালান্ড ও ইংল্যান্ডের হ্যারি কেইন। দুজনেই পাঁচটি করে গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছেন।
ফুটবল ইতিহাসের পাতায় নিজেদের নাম নতুন করে লিখেছেন মেসি ও এমবাপ্পে। মেসি প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়েছেন। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এমবাপ্পেও মেসির এই রেকর্ডে ভাগ বসান।
ফুটবল মহাযজ্ঞ শুরুর আগে কিলিয়ান এমবাপ্পের ঝুলিতে ছিল ১৬টি বিশ্বকাপ গোল এবং মেসির ছিল ১৩টি। তবে চলতি আসরে অতিমানবীয় পারফর্ম করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) সর্বকালের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন দুজনেই।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং পরে জর্ডান ও কেপ ভার্দের বিপক্ষে গোল করে সব মিলিয়ে মেসির বিশ্বকাপ গোল এখন ২০টি। অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি গোলের পর এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে। মাত্র এক গোলের ব্যবধানে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফরাসি তারকা।

এবারের বিশ্বকাপে শীর্ষ গোলদাতা
খেলোয়াড় গোল

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ৭
লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৭
আর্লিং হ্যালান্ড (নরওয়ে) ৫
হ্যারি কেইন (ইংল্যান্ড) ৫
ওসমান দেম্বেলে (ফ্রান্স) ৪
মিকেল ওয়ারজাবাল (স্পেন) ৪
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল) ৪
ইসমাইলা সার (সেনেগাল) ৪


সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতা

খেলোয়াড় গোল

লিওনেল মেসি (আর্জেন্টিনা) ২০
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ১৯
মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ১৬
রোনালদো নাজারিও (ব্রাজিল) ১৫
গার্ড মুলার (জার্মানি) ১৪
জুস্ত ফোঁতেন (ফ্রান্স) ১৩
হ্যারি কেইন (ইংল্যান্ড) ১৩

রুদ্ধশ্বাস লড়াইয়ে মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন থেকে ব্রাজিলের ‘হেক্সা’ পূরণ

টিভিতে আজকের খেলা (৬ জুলাই ২০২৬)

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

পাপে গেয়ের শটে বিশ্বকাপের সবচেয়ে গতিময় গোল

এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়, কেপ ভার্দের কৃতিত্ব: আনচেলত্তি

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপের শেষ ষোলোতেই টিকিটের বাজারে বড় ধস

মরক্কোর লক্ষ্য বহুদূর, জানালেন কোচ