হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

কেপ ভার্দের ইতিহাস বনাম সৌদির অস্তিত্বের লড়াই

স্পোর্টস রিপোর্টার

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে ও সৌদি আরব। আগামীকাল শনিবার ভোর ৬টায় এই ম্যাচটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং এক দলের জন্য রূপকথা ধরে রাখার এবং অন্য দলের জন্য টুর্নামেন্টে টিকে থাকার চরম পরীক্ষা।
বিশ্বকাপের নবাগত দল হিসেবে কেপ ভার্দে ইতোমধ্যেই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটি এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। প্রথম ম্যাচে পরাশক্তি স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র এবং পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলের লড়াকু পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে গেছে। যদি ব্লু শার্কসরা সৌদি আরবকে ৫ বা তার বেশি গোলের ব্যবধানে হারাতে পারে এবং স্পেন-উরুগুয়ে ম্যাচটি ড্র হয়, তবে তারা গ্রুপ সেরা হয়েই শেষ ৩২-এ পা রাখবে। এমনকি ৪ গোলের ব্যবধানে জিতলেও তাদের সামনে সুযোগ থাকবে শীর্ষে যাওয়ার। তবে সমীকরণ যাই হোক, হেরে গেলে এবং উরুগুয়ে অন্তত ড্র করলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে আফ্রিকার এই দলটিকে।
অন্যদিকে, সৌদি আরবের পিঠ দেয়ালে ঠেকে গেছে। উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে আসর শুরু করলেও স্পেনের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হার তাদের গোল ব্যবধান (-৪) অনেকটাই মাইনাসে নামিয়ে দিয়েছে। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা গ্রিন ফ্যালকনদের নকআউট পর্বে যাওয়ার একমাত্র পথ এই ম্যাচে জয়। কেপ ভার্দেকে হারাতে পারলে এবং উরুগুয়ে স্পেনের বিপক্ষে পয়েন্ট হারালে রানার্সআপ হিসেবে পরের রাউন্ড নিশ্চিত হবে কোচ জর্জিওস ডনিসের শিষ্যদের। তবে ড্র বা হারলেই নিশ্চিত বিদায়।
কেপ ভার্দে শিবিরে বড় ধাক্কা ডিফেন্ডার সিডনি লোপেসের নিষেধাজ্ঞা। উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় এই ম্যাচে তিনি মাঠের বাইরে থাকবেন, যার ফলে লেফট-ব্যাকে দেখা যেতে পারে জোয়াও পাওলোকে। এছাড়া চোটের কারণে তেলমো আরকানজো ও জোভানে কাবরালের খেলা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আক্রমণভাগে মূল ভরসা জিলসন বেনচিমল।
বিপরীতে, সৌদি আরব পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে। কোনো ইনজুরি বা নিষেধাজ্ঞা না থাকায় স্বস্তিতে আছেন কোচ ডনিস। মাঝমাঠে অভিজ্ঞ মোহাম্মদ কান্নো এবং উইংয়ে মোহাম্মদ আবু আল-শামাত ফিরতে পারেন শুরুর একাদশে। আর গোল করার মূল দায়িত্ব থাকবে ১৬টি আন্তর্জাতিক গোলের মালিক ফিরাস আল-বুরাইকানের কাঁধে।
সব মিলিয়ে, এক রোমাঞ্চকর ৯০ মিনিটের অপেক্ষায় ফুটবল ভক্তরা, যেখানে এক দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি, আর অন্য দলের সামনে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।

বিশ্বকাপের ডাগআউটেও ‘আর্জেন্টাইন রাজত্ব’

খেলোয়াড়দের সঙ্গে একমত নন, কৌশলেই ভুল দেখছেন নাগেলসমান

ভাগ্য নির্ধারণী ম্যাচে স্পেনের সামনে উরুগুয়ে

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

জার্মানিকে হারানোর আনন্দে জাতীয় ছুটি ঘোষণা ইকুয়েডরে

নকআউটের টিকিট পেল ১৮ দল, চূড়ান্ত একাধিক হাইভোল্টেজ ম্যাচ

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার দুয়ারে ব্রাজিল

আবারও ‘গোল নাকি ফাউল’ বিতর্কে বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সান্তনার জয় নিয়ে দেশে ফিরছে তুরস্ক

রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ