হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

এমবাপ্পের পেনাল্টি দেখে অস্ট্রেলিয়াকে বধ মিসরের

স্পোর্টস ডেস্ক

ডালাসে শুক্রবার রাতে মিসর ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ফুটবল বিশ্ব দেখল এক অভূতপূর্ব ও অভিনব দৃশ্য। নির্ধারিত ১২০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর, টাইব্রেকারের ঠিক আগমুহূর্তে রিয়াল মাদ্রিদের ম্যাচ বিশ্লেষণ করে জয় ছিনিয়ে নিয়েছে মিসর।
ম্যাচের ১১৮ মিনিটে অস্ট্রেলিয়ার নিয়মিত ও ফর্মে থাকা গোলকিপার প্যাট্রিক বিচকে উঠিয়ে অভিজ্ঞ ম্যাট রায়ানকে মাঠে নামান কোচ। মূলত ‘টাইব্রেকার স্পেশালিস্ট’ হিসেবে রায়ানকে নামিয়ে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিক চাপে ফেলাই ছিল উদ্দেশ্য। তবে মিসরীয় শিবির এই চালের মুখোমুখি হতে আগে থেকেই প্রস্তুত ছিল। রায়ান মাঠে নামতেই মোহাম্মদ সালাহরা গোল হয়ে নিজেদের মুঠোফোনে লা লিগার একটি পেনাল্টির ভিডিও দেখা শুরু করেন।
ভিডিওটি ছিল রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তের মধ্যকার একটি ম্যাচের, যেখানে কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি শট ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন তৎকালীন লেভান্তে গোলকিপার ম্যাট রায়ান। মাঠে বসেই প্রতিপক্ষ গোলকিপারের দুর্বলতা ও ডাইভিংয়ের ধরন চটজলদি বিশ্লেষণ করে নেয় মিসর।
এই আধুনিক প্রযুক্তি ও নিখুঁত ‘হোমওয়ার্ক’ মাঠে শতভাগ সফল হয়। টাইব্রেকারে মিসরের চারজন শুটার-মাহমুদ সাবের, রামি রাবিয়া, হোসাম আবদেলমুগাইদ এবং অধিনায়ক মোহাম্মদ সালাহ-সবাই রায়ানের জালে বল জড়াতে সক্ষম হন। বিশেষ করে সালাহর ঠান্ডা মাথার ‘পানেনকা শট’ প্রমাণ করে যে, রায়ানকে তারা পুরোপুরি মনস্তাত্ত্বিকভাবে পরাস্ত করেছিলেন। অস্ট্রেলিয়ার ট্যাকটিক্যাল জুয়াকে ব্যর্থ করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মিসর।

সবার আগে শেষ আটে মরক্কো, কানাডার বিদায়

বজ্রঝড়, নিরাপত্তা শঙ্কা, গুপ্তচরবৃত্তির মতো উটকো ঝামেলায় ইংল্যান্ড

আত্মঘাতী গোলের রেকর্ড ভেঙে গেল এবার শেষ বত্রিশেই

রোনালদোর মহানুভবতায় ভূমিকম্পে পা হারানো খুদে ভক্তের স্বপ্নপূরণ

মেসিময় ম্যাচে রেকর্ড বই ওলটপালট

ভুল মেনে নিয়ে ইতিবাচক দিকই খুঁজলেন স্কালোনি

ভোজিনহার হৃদয় জিতলেন মেসি

‘আমরাই খেলেছি বিজয়ীর মতো’

মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবে ইংল্যান্ড

মাথা উঁচু বিদায়ে গর্বিত কেপ ভার্দে কোচ