হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

নকআউট পর্বে টিকিটের লড়াইয়ে দ. আফ্রিকা-দ. কোরিয়া

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের চলতি আসরে জমে উঠছে লড়াই। নকআউট পর্বে ওঠার টিকিটের লড়াইয়ে এবার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মনতেরে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হওয়ায় এ লড়াইয়ের গুরুত্বও অনেক বেশি।

২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ফেরা দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল হতাশার। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয় তারা। সে ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন তেবোহো মোকোয়েনা।

তবে বড় ধাক্কাও খেয়েছে বাফানা বাফানা। দ্বিতীয় হলুদ কার্ড দেখায় এ ম্যাচে খেলতে পারবেন না মোকোয়েনা। ফলে মাঝমাঠে নতুন সমাধান খুঁজতে হবে কোচ হুগো ব্রুসকে। এছাড়া জেডেন অ্যাডামসের একাদশে থাকা নিয়েও রয়েছে অনিশ্চয়তা, যদিও নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারেন স্পেফেলো সিথোলে। দক্ষিণ আফ্রিকার জন্য আরেকটি উদ্বেগের বিষয় তাদের সাম্প্রতিক ফর্ম। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় আন্তর্জাতিক ম্যাচে কোনো জয় পায়নি দলটি। তিনটি ড্রয়ের পাশাপাশি হেরেছে তিন ম্যাচ।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দারুণ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে হেরে যায় ১-০ ব্যবধানে। ফলে গ্রুপের শীর্ষে ওঠার সুযোগ না থাকলেও এ ম্যাচে জয় পেলেই দ্বিতীয় স্থান নিশ্চিত করে শেষ বত্রিশে উঠে যাবে তেগুক ওয়ারিয়র্সরা।

কোচ হং মিয়ং-বোকে ঘিরে সমালোচনা থাকলেও দক্ষিণ কোরিয়ার শক্তি তাদের আক্রমণভাগ। অভিজ্ঞ অধিনায়ক সন হিউং-মিন এবং মিডফিল্ডার লি কাং-ইনের দিকে তাকিয়ে থাকবে দলটি। দুজনই আগের ম্যাচে বদলি হলেও এবার শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আফ্রিকা লড়বে নিজেদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে, আর দক্ষিণ কোরিয়া চাইবে নকআউটের টিকিট নিশ্চিত করতে। তাই মনতেরেতে দুদলের এ লড়াই হতে যাচ্ছে গ্রুপ পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ।

চট্টগ্রামে প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে নতুন সিভিল সার্জন

যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির

শাহজাহান চৌধুরীর সাবেক পিএস আরমানসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

ক্ষেতলালে প্রতিমণ করলার দাম কমেছে ৬০০-৭০০ টাকা

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা