হোম > খেলা > ফুটবল বিশ্বকাপ

সাইবারির দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক

বস্টনের মাঠে শুরুটা হয়েছিলে অবিশ্বাস্যভাবে দ্রুত। দর্শকরা ঠিকমতো আসন নেওয়ার আগেই মাত্র ৭০ সেকেন্ডে স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের একমাত্র গোলটি করেন ইসমাইল সাইবারি। শেষ পর্যন্ত ওই গোলেই ১–০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলাস লায়ন্সরা।

শনিবার ভোরে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ব্রাহিম দিয়াজের দারুণ পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে গোল করেন সাইবারি।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল মরক্কো। তারা ৫৯ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে ১২টি শট নেয়, যার মধ্যে ২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্কটল্যান্ড ৩৯ শতাংশ বল দখলে রাখলেও ৬টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এই গোলের মাধ্যমে নতুন এক রেকর্ডেও নাম লেখান সাইবারি। আফ্রিকান ফুটবলে তিনি এখন মোহাম্মদ সালাহর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম দুই বিশ্বকাপ ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন।

ম্যাচে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও দ্বিতীয় গোল পায়নি মরক্কো। তবে রক্ষণভাগের দৃঢ়তায় স্কটল্যান্ডকে কোনোভাবেই ম্যাচে ফিরতে দেয়নি তারা।

এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে উঠে এসেছে মরক্কো এবং নকআউট পর্বের দৌড়ে আরও শক্ত অবস্থানে পৌঁছে গেছে দলটি। ২ ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে তারা। সমান ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে স্কটল্যান্ড। এক ড্রয়ে তিনে ব্রাজিল আর এক হারে চারে হাইতি।

বৃহস্পতিবার ভোর চারটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির মুখোমুখি হবে মরক্কো, আর স্কটল্যান্ডের প্রতিপক্ষ ব্রাজিল।

অক্টোবরেই উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আ.লীগ নেতাদের নামে

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

আ.লীগের বিরুদ্ধে নাশকতা মামলায় আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মী

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির