হোম > খেলা > ফুটবল

ক্ষুব্ধ ইসরাইলি মন্ত্রীকে স্পেন প্রধানমন্ত্রীর কড়া বার্তা

ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার শিরোপা উৎসবের আনন্দমিছিল যেন হঠাৎই রূপ নিল রাজনৈতিক বিতর্কে। লাখো সমর্থকের উল্লাসের মাঝখানে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালকে। আর সেই দৃশ্য নিয়েই শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনা।

লা লিগায় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। শিরোপা উদযাপনে শহরের রাস্তায় নামে ছাদখোলা বাস। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে সাত লাখ সমর্থক যোগ দেন সেই বিজয় মিছিলে। উচ্ছ্বসিত দর্শকদের শুভেচ্ছার জবাব দিতে গিয়েই একপর্যায়ে ফিলিস্তিনের পতাকা নাড়াতে দেখা যায় ইয়ামালকে। পাশাপাশি রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে লেখা একটি জার্সিও তুলে ধরেন তিনি।

তবে ইয়ামালের এই কর্মকাণ্ড ভালোভাবে নেয়নি ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাট্জ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তোলেন, ইয়ামাল নাকি “ঘৃণা উসকে দিচ্ছেন”। তার ভাষ্য, ইসরাইল যখন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন ফিলিস্তিনের পতাকা ওড়ানো ভুল বার্তা দেয়।

কাট্জ তার পোস্টে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গও টেনে আনেন। সেখানে তিনি দাবি করেন, ওই হামলায় ইহুদি নারী, শিশু ও বয়স্কদের হত্যা এবং নির্যাতন করা হয়েছিল।

তবে ইসরাইলি মন্ত্রীর এমন মন্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইয়ামালের পক্ষ নিয়ে তিনি কড়া ভাষায় বলেন, ফিলিস্তিনের পতাকা ওড়ানোকে যারা “ঘৃণা ছড়ানো” বলে মনে করেন, তারা হয় মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন, নয়তো বিদ্বেষে অন্ধ হয়ে গেছেন।

সানচেজ আরও বলেন, “লামিনে শুধু সেই অনুভূতিটাই প্রকাশ করেছে, যা লাখো স্প্যানিয়ার্ড অনুভব করেন। ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো গর্বের বিষয় হতে পারে।”

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব স্পেন সরকার। দেশটির সাধারণ মানুষদের বড় একটি অংশও ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রকাশ করে আসছে। আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনেও সেই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। ফুটবল মাঠ থেকে শুরু করে সাইক্লিং ও সংগীত প্রতিযোগিতা—বিভিন্ন জায়গায় ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ দেখা গেছে।

ফিলিস্তিনের ধ্বংসস্তূপের মাঝেও ইয়ামালের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলছেন না অনেকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বার্সেলোনা তারকার প্রতিকৃতি আঁকার ছবিও। মাত্র কিশোর বয়সেই মাঠের ফুটবলের পাশাপাশি মানবিক অবস্থানের কারণেও নতুন এক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লামিনে ইয়ামাল।

কোচ নিয়োগে দুই-তিন দিন সময় নিচ্ছে বাফুফে

শাকিরার কণ্ঠে প্রকাশ পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন কিংস

‘বাংলাদেশ এখন ২০ উইকেট নেওয়ার দল’, টেস্ট দলের বড় পরিবর্তন দেখছেন মুশফিক

জয়েও সমর্থকদের মন গলছে না, বার্নাব্যুতে এমবাপ্পেকে দুয়ো

সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে

আজ জিতলেই চ্যাম্পিয়ন কিংস

কামাভিঙ্গাকে বাদ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

সাফের জন্য প্রস্তুত আনিকা

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস