হোম > খেলা > ফুটবল

রাফিনহার হ্যাটট্রিকে বড় জয় বার্সার

স্পোর্টস ডেস্ক

রাফিনহার পায়ের জাদুতে গোলের উৎসবে মাতল বার্সেলোনা। দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে শুরুতে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে না পারা বার্সা বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণ এলোমেলো করে দেয়। রাফিনহার হ্যাটট্রিকে দেপোর্তিভোকে ৫-১ গোলে হারিয়েছে বার্সা। লামিনে ইয়ামাল ও দানি ওলমো করেছেন বাকি দুটি গোল।

গতকাল রাতে রিয়াজোরে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ইয়ামাল। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নবম মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে সমতায় ফেরে দেপোর্তিভো। শুরুতেই দুই দলের আক্রমণাত্মক ফুটবলে জমে ওঠে ম্যাচ।

সমতা ফেরানোর পর স্বাগতিকেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বার্সার আক্রমণের ধার কমেনি। ২০ মিনিটে অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে হেডে গোল করে দলকে আবার এগিয়ে দেন দানি ওলমো। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা।

বিরতির পর অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ৫০ মিনিটে ইয়ামালের সহায়তায় দারুণ ভলিতে নিজের প্রথম গোলটি করেন রাফিনিয়া। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কাতালানরা। ৮৩ মিনিটে ব্যবধান আরও বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যোগ করা সময়ের প্রথম মিনিটে ইয়ামালের পাস থেকেই নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

বার্সেলোনার বড় জয়ের আগে লিগের শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে তারা। ম্যাচের ৮৮ মিনিটে জুড বেলিংহামকে ঘিরে বিতর্কিত এক ঘটনা ঘটে। অভিনয় করার জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইংলিশ মিডফিল্ডারকে।

রিয়ালের এই হারের সুযোগ কাজে লাগিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। ১৪ ম্যাচ শেষে কাতালানদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

ধ্বংসস্তূপের বুকে ফুটবলে বেঁচে থাকার লড়াই

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া লিভারপুলের

৬৩ বছরের লজ্জায় ইউনাইটেড, হতাশ পচেত্তিনো

আল-নাসরের শত গোলের মাইলফলকে গর্বিত রোনালদো

এমিরেটসে আর্সেনাল-ম্যানসিটি মহারণ

‘রাফিনহা’ হয়ে উঠছেন গর্ডন

ম্যানইউয়ের আরেকটি দুঃস্বপ্নের রাত

মৌসুমে প্রথমবার বার্নাব্যুতে হারল রিয়াল

কোচ নিয়োগ ইস্যুতে বাফুফেতে দ্বন্দ্ব

ছোট পর্দায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টি-টোয়েন্টির সঙ্গে থাকছে আর্সেনাল-ম্যানসিটির ম্যাচ