হোম > খেলা > ফুটবল

পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক

পাঁচটি হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ‘গুড বিহেভিয়ার’ নিয়মের সুবিধায় কার্ডের হিসাব কমে যাওয়ায় পরের ম্যাচেও মাঠে নামতে পারবেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৪৪ মিনিটে স্যামুয়েল গুইদিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। এর আগে কলোরাডো র‍্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষেও কার্ড দেখেছিলেন তিনি। সাধারণ নিয়মে পাঁচ হলুদ কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা।

তবে এমএলএসে টানা পাঁচ বা তার বেশি ম্যাচ কার্ড না দেখলে একজন খেলোয়াড়ের জমা হওয়া হলুদ কার্ডের একটি বাদ দেওয়া হয়। এক মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে। মেসি ইতিমধ্যে দুবার নিয়মটির সুবিধা পেয়েছেন।

অরল্যান্ডোর বিপক্ষে কার্ড দেখার পর ন্যাশভিলের বিপক্ষে পরবর্তী কার্ড দেখার আগে পাঁচ ম্যাচ এবং পরে আটলান্টার বিপক্ষে কার্ড দেখার আগে ১০ ম্যাচ কার্ডমুক্ত ছিলেন তিনি। ফলে আগের দুটি হলুদ কার্ড হিসাব থেকে বাদ পড়ে। সিনসিনাটির বিপক্ষে নতুন কার্ড দেখার পরও তাঁর কার্যকর কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

তাই নিষেধাজ্ঞার শঙ্কা ছাড়াই আগামী রোববার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে এমএলএসের নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে খেলতে পারবেন মেসি।

লা লিগায় গতির রাজা এমবাপ্পে

পাঁচ নতুন মুখ নিয়ে জাপান পরীক্ষায় আনচেলত্তি

হ্যাটট্রিকে আল নাসরকে জিতিয়ে হাজার গোলের আরো কাছে রোনালদো

তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

গাজার শিশুদের জন্য হামজার এক লাখ পাউন্ডের তহবিল সংগ্রহ

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের কিশোররা

কেইনকে ছাড়াই বায়ার্নের গোলবন্যা

মন্টেনেগ্রোকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি-লিভারপুল

শেষ মুহূর্তের গোলে মেসিদের স্বস্তির ড্র