হোম > খেলা > ফুটবল

'তোমার জন্য আমাদের অসীম ভালোবাসা'

মেসিকে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ ও ঝলমলে অধ্যায়ের ইতি টেনেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জাতীয় দলের জার্সি তুলে রাখার এই ঐতিহাসিক মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী মেসির উদ্দেশ্যে এক অত্যন্ত আবেগঘন এবং স্পর্শকাতর বার্তা শেয়ার করেছেন তার শৈশবের প্রিয়জন ও সহধর্মিনী আন্তোনেলা রোকুজ্জো।

মেসির দীর্ঘ ও উত্থান-পতনের ক্যারিয়ারে ছায়ার মতো পাশে থাকা আন্তোনেলা সামাজিক মাধ্যমে লেখেন, 'লিও, তুমি এভাবে জীবনের একটি অধ্যায় শেষ করছ দেখে আমি কতটা গর্বিত! এতগুলো বছর, এত সুন্দর মুহূর্ত, আনন্দ এবং একই সঙ্গে অনেক বাধা-বিপত্তি আমরা একসঙ্গে দেখেছি।'

মেসির লড়াই ও সংকল্পের স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, 'আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, ভেঙে পড়তে দেখেছি এবং সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে দেখেছি। যখন কোনো কিছু তোমার পক্ষে ছিল না, তখনও তুমি ধৈর্য ধরেছ এবং বারবার চেষ্টা চালিয়ে গেছ। এত বছর পর, আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলো উপভোগ করতে দেখার সৌভাগ্য লাভ করেছি।'

বার্তায় আন্তোনেলা তাদের তিন সন্তান—থিয়াগো, মাতেও এবং চিরোর কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি লেখেন, 'তবে এই পুরো গল্পের একটি বিষয় আমাকে সবচেয়ে বেশি আবেগপ্লুত করে: তা হলো আমাদের সন্তানরা খুব কাছ থেকে তোমাকে বড় হতে এবং লড়াই করতে দেখেছে। তারা দেখেছে তাদের বাবা কীভাবে নিজের স্বপ্নের জন্য সংগ্রাম করেছে, কখনো হাল ছাড়েনি এবং শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে। আর সবশেষে তারা নিজের চোখে তোমাকে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে দেখেছে।'

মেসির ঐতিহাসিক অর্জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তোনেলা লেখেন, 'হয়তো কোনো এক দিন তারা তোমার এই গল্পের মহত্ত্ব সম্পূর্ণ অনুধাবন করতে পারবে। তবে আজ তারা কেবল তাদের বাবাকে নিয়ে গর্বিত। আর আমি গর্বিত তোমাকে নিয়ে—তোমার এই অসাধারণ যাত্রার জন্য, তোমার সমস্ত জয়ের জন্য এবং সবচেয়ে বড় কথা, এই প্রতিটি মুহূর্তের পেছনে যে মানুষটি রয়েছে, তার জন্য।'

বার্তার শেষে মেসিকে ভালোবেসে আন্তোনেলা যোগ করেন, 'তোমার পাশে থেকে এই জীবনযাপন করতে পারা আমার জন্য এক পরম সৌভাগ্যের বিষয়। তোমার জন্য আমাদের অসীম ভালোবাসা।'

মেসির আন্তর্জাতিক ফুটবলের এই বিদায়বেলায় আন্তোনেলার এমন হৃদয়স্পর্শী বার্তা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে গভীর আবেগের সৃষ্টি করেছে।

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক

স্পেয়ার পার্টসের নামে কনটেইনারে মিলল ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চায় ফ্রান্স

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেসির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে: বেকহ্যাম