হোম > খেলা > ফুটবল

নারী দলের সামনে এশিয়ান কাপ চ্যালেঞ্জ

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই

স্পোর্টস রিপোর্টার

গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ১১তম এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা। আগামী ৮ ও ১১ অক্টোবর ‘এইচ’ গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান ও ফিলিপাইনসের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে বাছাই পর্বের ম্যাচ খেলে উজবেকিস্তানে গিয়ে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। বাছাই পর্ব সামনে রেখে গত সেপ্টেম্বরে জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে তারা। দুটি ম্যাচেই জিতেছে তারা। একটিতে ৫-০ আর অপরটিতে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। এই দুটি জয় বাছাই পর্বে মেয়েদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে উজবেকিস্তানের তাসখন্দে আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের মেয়েরা। উজবেকিস্তান থেকে নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা জানান, দলের প্রস্তুতি ভালো হচ্ছে। আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন খেলোয়াড়রা। তবে প্রথম ট্রেনিং সেশনে মাঠ ভালো পায়নি বাংলাদেশ। পরের ট্রেনিং সেশনে যে মাঠ দেওয়া হয়েছে বাংলাদেশকে, সেখানে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কোচ লিটুর দল। মাহমুদা জানান, প্রতিপক্ষ শক্ত হলেও বাংলাদেশ দল লড়াইয়ের জন্য প্রস্তুত। ছয় মাস ধরে দল অনুশীলনের মধ্যেই ছিল। প্রীতি ম্যাচ দল যেভাবে খেলে সেই ছন্দ ধরে রাখার চেষ্টা করবে বাংলাদেশ। বাংলাদেশের টার্গেট প্রথম ম্যাচ। শুরুটা ভালো হলে পরের ম্যাচটি সহজ হয়ে যাবে।

প্রথম বিভাগ হকি লিগ শুরু ৯ অক্টোবর

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনার ক্যাম্পে মেসি

সার্বিয়াকে হারিয়ে শীর্ষে নেদারল্যান্ডস

গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্রতে পয়েন্ট হারাল জার্মানি

রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

ছোট পর্দায় উয়েফা নেশন্স লিগের যত ম্যাচ

মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ

রোনালদোই পর্তুগালের জাতীয় দল, আমাদের ফুটবল এবং দেশের সবচেয়ে বড় প্রতীক: ফার্নান্দেজ

মনুমেন্তালে এক অবিস্মরণীয় দিনের অপেক্ষায় স্কালোনি

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়