হোম > খেলা > ফুটবল

বার্মিংহামে সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত হামজা

স্পোর্টস ডেস্ক

বার্মিংহামে গত মঙ্গলবার বাংলাদেশের প্রবাসী তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে আঞ্চলিক সংগঠন হবিগঞ্জ সোসাইটি ইউকে। সন্ধ্যা সাতটায় জমকালো অনুষ্ঠানে বার্মিংহামের হল হবিগঞ্জের প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফুল দিয়ে ঘরের ছেলে হামজাকে বরণ করে নেন হবিগঞ্জের প্রবাসীরা। হবিগঞ্জ সোসাইটি ইউকের সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, সেক্রেটারি এম এ মুন্তাকিম, উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, শমশেদ বক্ত চৌধুরী ও ট্রেজারার জিয়া উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু এবং যৌথভাবে পরিচালনা করেন রানা মিয়া চৌধুরী ও জিয়া তালুকদার। অনুষ্ঠানে ফুটবলার হামজা চৌধুরীকে ক্রেষ্ট ও সদস্যপদ প্রদান করা হয়। হবিগঞ্জের প্রাইড গুণিজনদের এওয়ার্ডও পান হামজা। এ সময় ‘আউটস্টান্ডিং কন্ট্রিবিশন টু দ্য মিডিয়া’ অ্যাওয়ার্ড দেওয়া হয় হবিগঞ্জ সোসাইটি ইউকের উপদেষ্টা ও বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদকে। প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে সাংবাদিকতা ও সাহিত্য চর্চার সঙ্গে জড়িত তিনি। একজন লেখক ও প্রাবন্ধিক হিসেবেও পরিচিত মারুফ। প্রায় ২০ বছর ধরে বাংলা ভয়েস পত্রিকার সম্পাদনার দায়িত্বে নিয়োজিত আছেন তিনি।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটি ইউকের নির্বাচনে নব নির্বাচিত যুগ্ন সম্পাদক ও সাংবাদিক এ রহমান অলিকেও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ফটোসেশান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনারের আয়োজন। এই অনুষ্ঠানে হবিগঞ্জের প্রবাসীদের সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী।

নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলি, নিহত ১

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া আইন অনুমোদন ইরানের

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি

যানজটে হোক প্রযুক্তির সেরা ব্যবহার

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

তেহরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই কোটি টাকার চুল উদ্ধার, গ্রেপ্তার ২