হোম > খেলা > ফুটবল

প্রমাণ করতে হবে, আমরা উচ্চপর্যায়ে খেলতে পারি: শমিত

ফিফা আসিয়ান কাপ

স্পোর্টস রিপোর্টার

ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান কাপ: অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল- ছবি বাফুফে

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ইন্দোনেশিয়ায় প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে মিশন শুরু হবে বাংলাদেশের। ইতোমধ্যে আসিয়ান কাপ দলে সব ফুটবলাররা যোগ দিয়েছেন। দেওয়ান হামজা চৌধুরীর পর যুক্তরাষ্ট্র থেকে শমিত সোম এবং ইংল্যান্ড থেকে ফারহান আলী ওয়াহিদ ইন্দোনেশিয়ায় উড়ে এসে দলে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রথমবার চূড়ান্ত স্কোয়াডে থাকা ফুটবলারদের নিয়ে অনুশীলন করলেন প্রধান কোচ থমাস ডুলি। টুর্নামেন্টের আগে বেশি সময় হাতে নেই। অল্প সময়ে সেরা প্রস্তুতি নেওয়ার দিকেই মনোযোগ ফুটবলারদের। গতকাল বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় জাকার্তায় অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের প্রবাসী মিডফিল্ডার শমিত সোম বলেছেন, তাদের সবার এক লক্ষ্য, আর সেটি হলো জয়। আসিয়ান কাপের মতো টুর্নামেন্টে বড় দলের প্রমাণ দিতেই মাঠে নামবেন তারা।

১৪ দলের আসিয়ান কাপে প্রিমিয়ার ডিভিশনে অতিথি দল হিসেবে খেলছে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে ভারত নাম প্রত্যাহার করায় প্রথমবারের মতো ফিফা আয়োজিত এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায় লাল-সবুজের জার্সিধারীরা। আসিয়ান অঞ্চলের দলগুলো নিয়ে টুর্নামেন্টটি হলেও বাংলাদেশের সঙ্গে হংকং ও পাকিস্তান আমন্ত্রিত দল হিসেবে খেলছে। এই অঞ্চলের দলগুলো ভালো মানের ফুটবল খেলে। আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার দৃঢ় মানসিকতা বাংলাদেশের। কেননা বংশোদ্ভূত ফুটবলারে বদলে গেছে বাংলাদেশ। বর্তমানে ৯ প্রবাসী ফুটবলার দলে আছেন। তাদের ঘিরেই প্রত্যাশা পারদ উঁচুতে উঠছে। তবে বড় মঞ্চে শক্তিশালী দল রূপেই আবির্ভূত হতে চায় বাংলাদেশ। শমিত সোম বলেন, ‘আমি মুখিয়ে আছি যে, প্রত্যেকেই দলের জন্য কিছু করতে পারে। আমাদের দলের উন্নতি হবে। আমাদের সবার একই লক্ষ্য বাংলাদেশের জন্য ভালো করার এবং জেতার। খুব বড় টুর্নামেন্ট ফিফা ইভেন্ট। তাই বাংলাদেশের জন্য খুব ভালো একটা সুযোগ যে, আমাদের প্রমাণ করতে হবে, আমরা উচ্চপর্যায়ে খেলতে পারি। আত্মবিশ্বাসী যে, আমরা ভালো করতে পারব।’

হামজা-শমিতদের সঙ্গে নতুন আরো তিন প্রবাসী ইংলিশ ক্লাব ফুটবলে খেলা ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার জিদান ইউসুফ এবং জাপানে খেলা শুকি ইতোফুসা বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে একসঙ্গে অনুশীলন করতে পেরে খুবই খুশি শমিত। আসিয়ান কাপে সেরা খেলাটা উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছেন এই কানাডিয়ান প্রবাসী ফুটবলার। অন্যদিকে কোচ ডুলি জানান, তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনের চোট এখনো সারেনি। তাই অনুশীলনে যোগ দেয়নি মোরসারিন। আজ বুধবার তার দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ডুলি জানান, পূর্ণাঙ্গ দল পেয়ে খুশি তিনি। সবকিছুই ভালোভাব হচ্ছে। তবে প্রস্তুতির জন্য বেশি সময় পাবে না দল।

মেসির শেষ ম্যাচের জন্য বিশেষ জার্সি

জয়শূন্য, গোলশূন্য ফুটবল দল

মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা

মেসি গোল পেলেও জয়ের দেখা নেই মিয়ামির

মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে থাকছেন ডি মারিয়া

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা