হোম > খেলা > ফুটবল

শ্রীনগরে ফুটবল-উৎসব

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরের বালাশুর বানিয়াবাড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অগ্রসর বিক্রমপুর জাদুঘর ক্লিক-নবাবপুর ইলেকট্রিক বিজনেস ফুটবল প্রিমিয়ার লিগ ২০২৬। গত শুক্রবার দিনব্যাপী এ লিগে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো- রাফি এন্ড ব্রাদার্স ওয়ারিয়র্স, খান স্পোর্টিং ক্লাব, এম জামান একাদশ এবং বি. এম. সাগর স্পোর্টিং ক্লাব। মাঠের লড়াই, গোল আনন্দ আর দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে। এই লিগে এম জামান একাদশ চ্যাম্পিয়ন এবং বি. এম. সাগর স্পোর্টিং ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান, রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের বিশেষ সংবাদদাতা এস এম রাশিদুল ইসলাম এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। স্থানীয় সমাজসেবক আব্রাহাম লিংকন ও ব্যবসায়ী তাসকিন আহমেদ হৃদয়ের পৃষ্ঠপোষকতা ও পরিচালনায় আয়োজিত এ ফুটবল লীগ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে পিএসজিকে জেতালেন তোরেস

উত্তর কোরিয়ার গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

‘এমবাপ্পের চেয়ে ব্যালন ডি’অরের বেশি যোগ্য আমি’

ইয়ামালের রেকর্ডের রাতে বার্সার জয়

বাস্তবতার মঞ্চে মেয়েদের শেখার লড়াই

বিতর্কিত গোলে সিটিকে জেতালেন হালান্ড

মেসির গোলেও জয় অধরা মিয়ামির, রোনালদোদের হোঁচট

আর্সেনালের জয়, চেলসির হতাশা, লিভারপুলের গোলখরা

ফুটবল প্রেমের কাছে পরাস্ত রাজমুকুট

১৮ সেপ্টেম্বর থেকেই ফুটবল মৌসুম শুরু