হোম > খেলা > ফুটবল

গোলহীন মেসি, আটলান্টার সঙ্গে ড্র মিয়ামির

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির ফেরার ম্যাচে জয় পায়নি ইন্টার মিয়ামি। ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মেজর লিগ সকারের দলটি। মেসির অ্যাসিস্টে কাসেমিরো গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত ব্রিল এমবোলোর শেষ মুহূর্তের পেনাল্টিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মিয়ামিকে।

বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয়। তবে মাঠে নেমেই নিজের প্রভাব দেখান মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর এটি ছিল আর্জেন্টাইন মহাতারকার প্রথম ম্যাচ।

৩২তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় আটলান্টা ইউনাইটেড। ফলে আবার শুরু থেকে লড়াইয়ে নামতে হয় স্বাগতিকদের।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও এগিয়ে যায় মিয়ামি। অভিজ্ঞ উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ গোল করে দলকে ২-১ ব্যবধানের লিড এনে দেন। বিরতিতে সেই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও জয় নিশ্চিত করতে পারেনি ইন্টার মিয়ামি। ম্যাচের শেষ দিকে নাটকীয় মোড় নেয় লড়াই। পেনাল্টি পায় আটলান্টা ইউনাইটেড। সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো। তাঁর গোলেই ২-২ সমতায় ফেরে আটলান্টা। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ইরান-আমেরিকা যুদ্ধ শেষ করতে কাজ করছে তুরস্ক

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন

অর্থ সংকটে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল

আনোয়ারায় মার্কেট দখল কেন্দ্র করে সংঘর্ষে এনসিপি নেতাসহ আহত ৫

হিমাচলে ৯ ‘জলবোমা’, হিমবাহ গলে বাড়ছে ভয়

ইন্দোনেশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

চলতি মাসেই রায় হতে যাচ্ছে দুই মামলার

ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা, পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

পাহাড়ের ৪ হ্রদ খালি করছে নেপাল, বিপজ্জনক অবস্থায় আরো ১৭

হালান্ডের ৩০০তম গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়