হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কাভান সুলিভান

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মার্কিন ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড়কে আসন্ন সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোর জন্য যুক্তরাষ্ট্র দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারেন প্রধান কোচ মরিসিও পচেত্তিনো।

মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সুলিভান। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত ৬টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দল শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এক পডকাস্ট সাক্ষাৎকারে কাভান মন্তব্য করেছিলেন, দলে সুযোগ দিলে তিনি দলের জন্য বড় অবদান রাখতে পারতেন। তার এই আত্মবিশ্বাসী ও সাহসী দৃষ্টিভঙ্গি কোচ মরিসিও পচেত্তিনোর বিশেষ নজর কাড়ে।

আসন্ন ম্যাচগুলোতে মাঠে নামলে তিনি যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের হয়ে খেলা চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইতিহাস গড়বেন। এর আগে ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করে উত্তর আমেরিকার যেকোনো বড় পেশাদার ক্রীড়া লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়া ১৮ বছর পূর্ণ হলেই তার বিশ্বখ্যাত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

সুলিভান পরিবারে ফুটবলের আবহ বেশ গভীর। কাভানের ভাইয়েরাও ফুটবল অঙ্গনের সঙ্গে যুক্ত—রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে শিরোপা জয় করেছেন।

তরুণ এই সেনসেশনের মার্কিন মূল জাতীয় দলে অভিষেক এখন কেবল সময়ের ব্যাপার বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আবার ক্রুইফের শরণাপন্ন বাফুফে

আবাহনী মাঠের নতুন নাম ধানমন্ডি ক্রিকেট ক্লাব

এই হার লজ্জার নয়Ñবাটলার

বাংলাদেশের গ্রুপে পর্তুগাল

দক্ষিণ কোরিয়ার কাছেও বিধ্বস্ত মেয়েরা

‘বাংলাদেশ কখনও শক্ত পাহাড়, কখনও ফুটো তাঁবু’

দুই গোলে এগিয়েও ৫০ বছর পর বিব্রতকর হার ম্যানইউর

মেসির শততম গোল মিয়ামির শিরোপা জয়

‘রোনালদোকে এখনই বিদায় করা উচিত’

রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা