হোম > খেলা > ফুটবল

মিচেলদের পরীক্ষা নেবেন কোচ ডুলি

আসিয়ান কাপের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ২৮ জনের প্রাথমিক দল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। এই দলে প্রবাসী ফুটবলাররা নেই। পরে দলের সঙ্গে যোগ দেবেন তারা। তবে কিউবা মিচেলসহ প্রবাসী কয়েকজন ফুটবলারকে নতুন করে পরখ করে দেখতে চান কোচ ডুলি। বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। বাংলাদেশেই থিতু হতে চেয়েছিলেন তিনি। যে কারণে ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কিন্তু কিংসের সঙ্গে বনিবনা না হওয়ায় ইংল্যান্ড ফিরে যান মিচেল। এবার বাংলাদেশের সামনে আসিয়ান কাপ। কিন্তু নতুন কোচ ডুলির অধীনে দলে সহসাই ফেরা হচ্ছে না তার। কেননা, অনুশীলনে কদিন মিচেলকে দেখতে চেয়েছেন ডুলি। এজন্য তাকে নিজ খরচে এসে দলের সঙ্গে যোগ দিতে হবে। জাতীয় দলের ফুটবলার কেন নিজ খরচে এসে আবার কোচের সামনে পরীক্ষা দেবেনÑনিয়ে ফুটবল অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

মিচেলের নতুন করে পরীক্ষা প্রসঙ্গে কোচ ডুলি বললেন, ‘আমি কোনো সমস্যা দেখছি না। যিনি আবার জাতীয় দলে ফিরতে চান, তাকে সবার সামনে এসে নতুন কোচিং স্টাফের সামনে পরীক্ষা দিতে হবে। তাকে প্রমাণ করতে হবে তিনি অন্যদের চেয়ে ভালো।’ মিচেলের সঙ্গে গোলরক্ষক সাইফ, সুকি ইতফকা এবং অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে থাকা অ্যাডাম আব্বাস ও জিদানকেও অনুশীলনে পরখ করতে চান কোচ ডুলি। এরপরই তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গণপতি হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বে না রংপুর আইনজীবী সমিতি

ঘুষ দেওয়ার স্বীকারোক্তি দিলেন দুই আর্জেন্টাইন নির্বাহী

ইরান যুদ্ধে অস্ত্রের মজুত ‘সংকটজনক’, চীন-রাশিয়া মোকাবিলায় মার্কিন সক্ষমতা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের ব্যাটিং কাউন্টি দলের স্তরের: মাইকেল ভন

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা

বাংলাদেশের বোলিং নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত ও সোশ্যাল মিডিয়ায়: সারজিস

নিষেধাজ্ঞামুক্ত কিংসে তিন নেপালি

গুমের প্রতিটি ঘটনার বিচার ও স্বাধীন তদন্ত নিশ্চিতের দাবি নাহিদ ইসলামের