হোম > খেলা > ফুটবল

ইতিহাস-ঐতিহ্যে সাজবে ফুটবল স্টেডিয়াম

বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার

নতুনভাবে সাজবে জাতীয় স্টেডিয়াম। সেখানে থাকবে দেশের ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া। স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরা হবে জাতীয় স্টেডিয়ামে। এমন পরিকল্পনার কথাই জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গতকাল জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এ পরিকল্পনার কথা জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্টেডিয়ামের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হবে। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে স্টেডিয়ামকে নতুনভাবে সাজানো হবে। স্বাধীন বাংলা ফুটবল দল এবং আইসিসি ট্রফি জয়ের মতো ঐতিহাসিক অর্জনগুলো যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের কৃতী খেলোয়াড়দের স্মৃতিও সংরক্ষণ করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে জাতীয় স্টেডিয়ামকে আরো আকর্ষণীয় ও খেলাধুলাবান্ধব পরিবেশে ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে।

এদিকে জাতীয় স্টেডিয়ামসহ দেশের ক্রীড়া স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনাও দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড এবং ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে দোকান বসানোর মতো সমস্যা ও সব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে চায় সরকার।

তিন ম্যাচ নিষিদ্ধ অনূর্ধ্ব-১৭ ফুটবলার আরিফ

বড় হারে পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক

অ্যানফিল্ডে লিভারপুলের গোল উৎসব

বার্সেলোনার প্রত্যাবর্তনীয় জয়

শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্সেনাল

রাতে অ্যানফিল্ডে পচেত্তিনোর অগ্নিপরীক্ষা

মেসির গোল্ডেন বুটের রাতে হেরে বিদায়ের শঙ্কায় মিয়ামি

এমবাপ্পের পেনাল্টি মিস, শেষ মুহূর্তে রিয়ালের ত্রাতা এসপি

বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা

১৯৯৯ সালের পর চেলসির মাঠে লিডসের ঐতিহাসিক জয়