হোম > খেলা > ফুটবল

সিংহাসন-মুকুট রেখে ফুটবল বেছে নিলেন উগান্ডার কামুরাসি

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের ফুটবল মাঠ না উগান্ডার ঐতিহ্যবাহী রাজ্যের সিংহাসন—এই দুয়ের নির্বাচনে ফুটবলকেই আঁকড়ে ধরলেন ৩৬ বছর বয়সি গোলকিপার জর্জ ডেসমন্ড কামুরাসি। লন্ডনের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের এই অধিনায়ককে উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের পরবর্তী রাজা হওয়ার প্রস্তাব দিয়েছিল রয়্যাল সাকসেশন কমিটি। প্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের চাচাতো ভাই হওয়ায় তিনি ছিলেন রাজমুকুটের প্রথম দাবিদার।

তবে রাজকীয় বিলাসবহুল জীবন ও মুকুটের চেয়ে নিজের ফুটবল ক্যারিয়ার এবং বর্তমান জীবনকেই বেছে নিয়েছেন ‘বিগ জি’ নামে পরিচিত ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার। দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে তিনি সরাসরি রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন।

কামুরাসির এই সরে দাঁড়ানোর পর প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, সিংহাসনের লোভ পেছনে ফেলে কামুরাসি এখন পুরোদমে মনোযোগ দিচ্ছেন এসই ডনসের হয়ে মাঠে নামতে এবং নিজের প্রিয় ফুটবল খেলা চালিয়ে যেতে।

মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সরকারি ছুটির বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

৬৩ বিদেশি নাগরিকের কাছে যা পাওয়া গেল, তদন্তে সিটিটিসি

আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও অর্জনের টুর্নামেন্ট

ক্লাব ফর্টিসের কাছে হারল জাতীয় ফুটবল দল

বিশ্বকাপ স্বপ্ন শেষ বাংলাদেশের

শুধু নারীর অধিকার নয়, দায়িত্ব সম্পর্কেও জানতে হবে

মাসুদ-বাবরের ব্যাটে লড়ছে পাকিস্তান

জুলাই ও ঢাবির ইতিহাস নিয়ে ডাকসুর ৩ বই

কোচের সিদ্ধান্তকে সম্মান জানান কাজেম