হোম > খেলা > ফুটবল

টানা ব্যর্থতায় বরখাস্ত ক্যারিক, ইউনাইটেডের ডাগআউটে আসছেন পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক

টানা ব্যর্থতা ও দলের হতশ্রী পারফরম্যান্সের জেরে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হলেন মাইকেল ক্যারিক। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে দলের চরম বিপর্যয়ের কারণে এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব কর্তৃপক্ষ। ক্যারিকের সঙ্গে বিদায় নিতে হয়েছে তার কোচিং স্টাফের তিন গুরুত্বপূর্ণ সদস্য স্টিভ হল্যান্ড, জনাথন উডগেট ও জনি ইভান্সকেও।

চলতি প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের অবস্থা অত্যন্ত শোচনীয়। লিগে নিজেদের প্রথম ১০ ম্যাচে মাত্র ১টি জয়ের দেখা পেয়েছে দলটি। মাত্র ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার ১৮তম স্থানে, অর্থাৎ অবনমন অঞ্চলে। ঐতিহ্যবাহী ক্লাবটির এমন ভরাডুবি মেনে নিতে পারেননি সমর্থক ও ক্লাব কর্তারা, যার চূড়ান্ত পরিণতি হিসেবে চাকরি হারাতে হলো ক্যারিককে।

এদিকে, ক্যারিকের বিদায়ের পর ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে কে বসছেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। গুঞ্জন রয়েছে, নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো।

বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকা পচেত্তিনোকে নিয়োগ দেওয়ার বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ এরই মধ্যে মৌখিক সমঝোতায় পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রিমিয়ার লিগের অভিজ্ঞ এই কোচকে ইউনাইটেডের ডাগআউটে দেখা যেতে পারে।

সাফে প্রথমবার ভিএআর, থাকছে শেষ তিন ম্যাচে

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্যারিকের বিদায়

ফারহানকে মেসি-নেইমারদের সঙ্গে তুলনা করতে চান না জামাল

নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

চোটের ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন এমবাপ্পে

হামজা-ফারহানে মুগ্ধ কোচ ডুলি

ছোট পর্দায় নেশনস লিগের সঙ্গে থাকছে টেস্টের রোমাঞ্চ

আর্জেন্টিনার মনুমেন্টালে আবারও খেলবেন মেসি!

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ-সেরা বাংলাদেশ

২ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ