হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ‘ট্যাকটিক্যাল টাইম-আউট’ ঠেকাতে নতুন নিয়ম আনছে ফিফা

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহও বাকি নেই। তার আগেই ফুটবলের বহুল সমালোচিত একটি কৌশল বন্ধে নতুন নিয়ম ঘোষণা করেছে ফিফা। গোলরক্ষকের ‘ইনজুরি বিরতি’কে কেন্দ্র করে কোচদের কৌশলগত নির্দেশনা দেওয়ার সুযোগ আর থাকছে না বিশ্বকাপে।

সাম্প্রতিক মৌসুমগুলোতে দেখা গেছে, গোলরক্ষক মাঠে শুয়ে চিকিৎসা নেওয়ার সময় সতীর্থরা টাচলাইনের পাশে জড়ো হয়ে কোচের কাছ থেকে নির্দেশনা নিতেন। অনেক ক্ষেত্রেই এটিকে ‘ট্যাকটিক্যাল টাইম-আউট’ হিসেবে ব্যবহার করা হতো। বিষয়টি নিয়ে কোচ, বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষক চিকিৎসা নিলেও অন্য খেলোয়াড়রা আর বেঞ্চ বা টাচলাইনে যেতে পারবেন না। তাদের নিজ নিজ অবস্থানে থাকতে হবে অথবা কেন্দ্রবৃত্তে (সেন্টার সার্কেল) জড়ো হতে হবে।

ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের কোচদের সঙ্গে কর্মশালায় বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে।

কলিনা বলেন, “রেফারিরা এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেবেন। গোলরক্ষক মাঠে শুয়ে থাকলে দুই দলকে বেঞ্চের কাছে যেতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “গোলরক্ষকের আহত হওয়ার অধিকার আছে, কিন্তু অন্য খেলোয়াড়দের কোচদের সঙ্গে টাইম-আউটের মতো বৈঠক করার অধিকার নেই।”

তবে এই নিয়ম ভাঙার চেষ্টা করলে খেলোয়াড়দের হলুদ কার্ড দেখানো হবে না। নিয়মটি কার্যকর করার দায়িত্ব থাকবে ম্যাচ পরিচালনাকারী রেফারিদের ওপর।

এছাড়া, ম্যাচ চলাকালে বল খেলার মধ্যে আসার আগেই আক্রমণভাগে কোনো ফাউল হলে সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) দিয়ে পর্যালোচনার প্রস্তাবও অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড।

আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই আসর থেকেই নতুন নিয়মের বাস্তব প্রয়োগ দেখা যাবে।

বিশ্বকাপে কতদূর যেতে পারবে জার্মানি

বিশ্বকাপের সেমিফাইনালে কারা? হিসাব-নিকাশে এগিয়ে চার দল

মেসির ১০ নম্বর ও তিন তারকা আঁকা বিমানে বিশ্বকাপের দেশে আর্জেন্টিনা

পানামাকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু ব্রাজিলের

ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ হচ্ছে বিশ্বকাপে

ভিসা জটিলতায় বিশ্বকাপ যাত্রা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার

১০ নম্বর জার্সিতে বিশ্বকাপ মাতাবেন নেইমার

ভারতের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

সান মারিনোর পথে বাংলাদেশ দল, প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু