হোম > খেলা > ফুটবল

মেসি-লেভানডোভস্কি দ্বৈরথ সমতায় শেষ

স্পোর্টস ডেস্ক

একজনের পায়ে গোলের ঝলক, অন্যজনের পায়ে জয়ের রসদ জোগানোর নিখুঁত পাস; মেসি ও লেভানডোভস্কির দ্বৈরথের উন্মাদনা শেষ হলো সমতায়। মেজর লিগ সকারে প্রথমবারের মতো মুখোমুখি হলেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা মেসি ও রবার্ট লেভানডোভস্কি। তবে কেউই জিততে পারেননি। শিকাগো ফায়ারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মেসির ইন্টার মিয়ামি।

বৃহস্পতিবার ভোরে সোলজার ফিল্ডে মুখোমুখি হয় দুই দল। ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহেরও কমতি ছিল না। গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৯৪ জন দর্শক, যা শিকাগো ফায়ারের ঘরের মাঠে কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।

মাঠের লড়াইয়ে অবশ্য শুরুটা ছিল লেভানডোভস্কির। ম্যাচের ১০ মিনিটেই দুর্দান্ত ফিনিশিংয়ে শিকাগোকে এগিয়ে দেন পোলিশ ফরোয়ার্ড। এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে এটি ছিল তার ষষ্ঠ গোল। প্রথমার্ধে মেসির দল একাধিকবার আক্রমণ গড়লেও শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডির দৃঢ়তায় সমতা ফেরাতে পারেনি মিয়ামি।

দ্বিতীয়ার্ধে অবশ্য দ্রুতই ম্যাচের চিত্র বদলে যায়। ৪৮তম মিনিটে মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে শক্তিশালী হেডে গোল করেন কাসেমিরো। চলতি মৌসুমে এটি মিয়ামির হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের তৃতীয় গোল।

গোলটির মাধ্যমে নতুন কীর্তিও গড়েন মেসি। চলতি মৌসুমে তার অ্যাসিস্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩-তে, যা এখন পর্যন্ত এমএলএসে সর্বোচ্চ। সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য মিয়ামি একের পর এক আক্রমণ চালালেও শিকাগোর রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ারও দুটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।

এই ড্রয়ে ২৪ ম্যাচে মিয়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৪। আগস্টের শুরু থেকে অবশ্য ছন্দে নেই দলটি। আট ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। অন্যদিকে শিকাগো ফায়ার টানা সাত ম্যাচ অপরাজিত, যার মধ্যে শেষ চারটিই ড্র।

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

উত্তেজনার মধ্যেই তুরস্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল ইসরাইল

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

কবর খোঁড়ার প্রতিযোগিতা, কোদাল ও শাবল নিয়ে অংশগ্রহণ

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

৯/১১ জাদুঘরে যুক্তরাষ্ট্রের শোকের প্রদর্শন, অনুপস্থিত প্রকৃত ইতিহাস

আত্মবিশ্বাসেই এগিয়ে যাচ্ছেন নারী চালকেরা

নিকলী হাওরে নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ