হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের জার্সিতে নেইমার অধ্যায়ের সমাপ্তি

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৬ বছরের পথচলার শেষটা লিখে ফেললেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের জার্সিতে আর ফিরবেন না এই তারকা। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ইঙ্গিত দিয়েছিলেন, এবার আনুষ্ঠানিকভাবেই জাতীয় দলের জার্সিকে বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পরও নেইমার একই বার্তা দিয়েছিলেন। এবার তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন।

সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানায় জয়ের পর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সি এই তারকা বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছি; কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেকের পর ব্রাজিলের হয়ে ১৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নেইমার। করেছেন ৮০ গোল ও ৫৮ অ্যাসিস্ট। গোলসংখ্যায় তিনি এখন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপ খেললেও অধরা থেকে গেছে কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা।

জাতীয় দলের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো ফুটবলে অলিম্পিক স্বর্ণ জেতানো। তবে বিশ্বকাপে বারবার ভাগ্য তার বিপক্ষে গেছে। ২০১৪ সালে চোটে ছিটকে পড়া, ২০১৮ সালে বেলজিয়ামের কাছে হার, ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় বিদায় এবং ২০২৬ সালে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর পরাজয়Ñপ্রতিবারই শিরোপার স্বপ্ন অপূর্ণ থেকেছে।

জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে আপাতত থামছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতেই ক্যারিয়ার চালিয়ে যাওয়ার ইচ্ছা শপ

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা

সাদ-সোহেলের নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি: জামাল

ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

নেইমারের জোড়া গোলে রক্ষা সান্তোসের

মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’

শেষ মুহূর্তের গোলে উজবেকদের হারিয়ে বাংলাদেশের শুরু