হোম > খেলা > ফুটবল

দিয়াজের হ্যাটট্রিকে বায়ার্নের জয়, শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক

ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে হফেনহাইম। ১৭ মিনিটেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হওয়ায় চ্যাম্পিয়নদের বিপক্ষে কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি সফরকারীরা। সে সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে লুইস দিয়াসের হ্যাটট্রিক ও হ্যারি কেইনের জোড়া গোলে ৫-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের পাঁচটি গোলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখেন দিয়াস। ফরাসি লিগ ওয়ানে উসমান দেম্বেলের জোড়া গোলে মার্সেইকে ৫-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানে ফিরল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

বায়ার্নের মাঠে ম্যাচের ১৭তম মিনিটে হফেনহাইমের ডি-বক্সে দিয়াসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার কেভিন। সেই স্পট কিক থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন কেইন। ৪৫তম মিনিটে আবারও বক্সে ফাউলের শিকার হন দিয়াস, দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে আন্দ্রেই ক্রামারিচের গোলে সমতায় ফিরলেও বাকি সময়ে কেবল গোলবন্যা দেখতে হয় হফেনহাইমকে। কেইনের দ্বিতীয় গোলের পর বিরতির আগেই নিজের প্রথম গোলটি করেন দিয়াস। এরপর ৬৫তম ও ৮৯তম মিনিটে দুটি গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন কলম্বিয়ান তারকা।

এই জয়ে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল বায়ার্ন। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে হফেনহাইম।

ফরাসি লিগ ওয়ানে ১২তম মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে নেন দেম্বেলে। ৩৭তম মিনিটে ডান দিক দিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬৪তম মিনিটে ফাকুন্দো মেদিনার আত্মঘাতী গোলে ব্যবধান আরো বাড়ে। বদলি হিসেবে নেমে ৬৫তম মিনিটে গোল করেন খাভিচা কাভারাৎস্খেলিয়া। ৭৪তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন আরেক বদলি লি কাং-ইন।

এই জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আবারও লিগের শীর্ষে উঠেছে পিএসজি। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লঁস। ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় লিওঁ এবং ৩৯ পয়েন্ট নিয়ে চারে মার্সেই।

নারী এশিয়ান কাপের চূড়ান্ত দল

চোট সংকটেও স্বস্তির হাসি রিয়ালের

আনচেলত্তির ‘একাদশে’ নেই নেইমার

সিটির কাছে হারল লিভারপুল

সাফে বাংলাদেশ-ভারত শিরোপার লড়াই আজ

তারকাখ্যাতির সীমা টেনে রোনালদোকে স্পষ্ট বার্তা সৌদি লিগ কর্তৃপক্ষের

হ্যাটট্রিকে রঙিন বেনজেমার অভিষেক

বার্মিংহামে সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত হামজা

আট বছর পর সিটি-আর্সেনাল ফাইনাল

টানা দুই ম্যাচ অনুপস্থিত, সৌদি ছাড়ছেন রোনালদো!